পুরোনো আমাশয় থেকে বাচার উপায় কি?

আমি অনেক দিন ধরে পেটের সমস্যায় ভুগছি, পুরাতন আমাশয় আছে। রাতে ঘুমানোর সময় বমি ভাব লাগে। অনেক ডাক্তারী কবিরাজী চিকিৎসা করিয়েছি, কিন্তু লাভ হয়নি। এখন কী করণীয়?
3693 views

1 Answers

এটা খুব সাধারণ একটা সমস্যা এ নিয়ে ভয়ের কিছু নেই। যতটা সম্ভব টেনশন মুক্ত জীবনযাপন করুন। আমাশয় দুই ধরনের হয়ে থাকে। পাতলা পায়খানা জাতীয় এবং কষা পায়খানা জাতীয়। যাদের পাতলা পায়খানা হয় তাদের জন্য সবজি বা ফাইবার জাতীয় খাবার কম খাওয়া উচিত। এতে বেশী কাজ না হলে ডায়রিয়া রোধী ওষুধ যেমন লোপেরামাইড, কোডেইন ফসফেট, কোলেস্টাইরামিন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এতে কাজ না হলে ত্যামিট্রিপটাইলিন ২৫ মি.গ্রা. প্রতি রাতে কমপক্ষে তিন মাস খাবেন। অন্যদিকে যাদের কষা পায়খানা তাদের বেশী পরিমানে শাক সবজি বা ফাইবার জাতীয় খাবার খেতে হবে। এতে বেশি কাজ না হলে বাজার থেকে ইসবগুলের ভুসি খাবেন। ধন্যবাদ।

3693 views Answered

Related Questions

Next steps