1 Answers
ছালাতের সময় সিজদার দিকে তাকিয়ে থাকাই সুন্নাত (হাকেম হা/১৭৬১, আলবানী, ছিফাতু ছালা-তিন্নবী পৃঃ ৬৯) । তবে ছালাতের খুশু-খুযূ বিনষ্টকারী কোন বস্ত্ত কিবলার দিকে থাকলে কিংবা কোন কারণবশতঃ সাময়িকভাবে চোখ বন্ধ রাখা যেতে পারে। কেননা ছালাতে খুশু-খুযূ বজায় রাখার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা আল্লাহর সম্মুখে দন্ডায়মান হও বিনীতভাবে’ (বাক্বারাহ ২/২৩৮)। তিনি বলেন, ঐ সকল মুমিন সফলকাম, যারা ছালাতে বিনয়াবনত’ (মুমিনূন ২৩/১-২)। তবে সর্বাবস্থায় চোখ বন্ধ রেখে ছালাত আদায় করা সিদ্ধ নয়।
2770 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy