1 Answers
ঘাড় ব্যথায় (neck pain) আর কষ্ট নয়। খুব সহজেই ঘাড় ব্যথার সমস্যার সমাধান আমরা ঘরে বসেই করতে পারি। শুধু মাত্র আপনার জানার পরিধিটি বাড়ান। সমস্যার সমাধান জানা থাকলে সহজেই সব ধরণের সমস্যার সমাধান দেয়া সম্ভব।
- ঘাড়ের ব্যথার ঘরোয়া সমাধান (home remedies for neck pain) করতে আইস ব্যাগের তুলনা হয়না। একটি প্ল্যাস্টিক ব্যাগে কিছু বরফ নিন। টাওয়েলে ব্যাগটি মুড়িয়ে আপনার ঘাড়ে চেপে ধরুন। মনে রাখবেন অবশ্যই যেন ১৫ মিনিটের বেশী সময় আইস ব্যাগ ঘাড়ে ধরে রাখবেন না। এভাবে কিছুক্ষণ পর পর এই পদ্ধতি ব্যবহারে আপনার ঘাড়ের ব্যথা কমে আসবে।
- গোসলের সময় আপনার আক্রান্ত কাঁধে ২০ থেকে ৩০ মিনিট গরম পানি ঢালুন। এরপর আবার ঠাণ্ডা পানি ২০ থেকে ৩০ সেকেন্ড সময় ধরে ঢালুন। এভাবে এই পদ্ধতিতে কিছুদিন পানি ব্যবহার করে দেখুন। ঘাড়ের ব্যথা কমে আসবে।
- ঘাড়ের ব্যায়ামের (neck pain exercises) মাধ্যমেও আপনার ঘাড়ের ব্যথা কমাতে পারেন। আপনার ঘাড় সামনে পেছনে, আবার ডানে বামে খুব আস্তে আস্তে ঘোরাতে থাকুন। কিছু সময় এভাবে ব্যায়াম করে দেখুন ঘাড়ের ব্যথা থেকে আরাম পাবেন।
- গরম অথবা ঠাণ্ডা যেকোন পানি দিয়ে গোসল শেষে হাতে সামান্য ল্যাভেন্ডার ওয়েল নিয়ে আপনার ঘাড়ের ব্যথার অংশে হালকা মালিশ করুন। দিনে দুইবার এভাবে মালিশ করলে আপনার ঘাড়ের ব্যথা কমে যাবে।
- এক গ্লাস গরম দুধের সাথে এক টেবিল চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পাঁচ মিনিট জ্বাল দিন। দুধটা ঠাণ্ডা করে এতে সামান্য মধু মিশিয়ে পান করুন। দিনে দুইবার এভাবে পান করুন।
উপরের পদ্ধতিগুলো অনুসরণ করলে আশা করি ঘাড়ের ব্যথার (neck pain) সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন।
4424 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy