1 Answers
অ্যালগরিদম হচ্ছে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কতক গুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। অ্যালগরিদমের ধাপ সংখ্যা অবশ্যই সীমিত হতে হবে। কম্পিউটার,মানুষ , রোবট ইত্যাদি অ্যালগরিদমের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক অ্যালগরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অ্যালগরিদমকে "সঠিক" বলা হয় যদি প্রতিটি ইনপুটের জন্য অ্যালগরিদমটি সঠিক আউটপুট প্রদর্শন করে। তবে পুরোপুরি নির্ভূল নয় এমন অ্যালগরিদমও গুরুত্বপূর্ণ হতে পারে যদি ভূলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। একটি অ্যালগরিদমকে যেকোনো ভাষায় বর্ণনা করা যেতে পারে,সে ভাষাটি হতে পারে বাংলা,ইংরেজির মত মানুষের মৌখিক ভাষা,অথবা সি++,জাভার মত প্রোগ্রামিং ভাষা এমনকি হার্ডওয়্যার ডিজাইনের মাধ্যমেও। তবে যে ভাষাতেও লেখা হোক সমস্যা সমাধানের প্রতিটি ধাপের বর্ণনা অ্যালগরিদমে থাকতে হবে।