3 Answers
আলসারের এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ক্ষত বা ঘা। অর্থাৎ আলসার হচ্ছে এক ধরনের ক্ষত যা আমাদের পাকস্থলীতে বা পরিপাকতন্ত্রের বিভিন্ন জায়গায় হয়ে থাকে।
আমরা যেসব খাদ্য গ্রহণ করি তা প্রধানত পাকস্থলীতে গিয়ে হজম হয়। এ পাকস্থলীর প্রাচীরে ব্যথা বা ক্ষয় বা ক্ষত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আলসার বলে। অনেক সময় ধরে খাবার না খেলে বা লম্বা সময় ধরে পাকস্থলী খালি থাকলে, পাকস্থলীতে এসিডের ক্ষরণ বেড়ে গেলে অতিরিক্ত পেপসিন এনজাইম ও এসিড একত্রে মিলে পাকস্থলীর গায়ে ঘা বা ক্ষত তৈরি করে। এতে পাকস্থলীর গায়ের ঝিল্লির স্তর ক্ষত-বিক্ষত হতে শুরু করে। পেপটিক বা ডিওডেনাল আলসার নানা কারণে হয়ে থাকে। খাবার জোর করে অতিরিক্ত পরিমাণে খেলে, অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপের কারণে হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন এনজাইম বেশি নিঃসৃত হতে থাকে। ফলে সেই সময় পাকস্থলী খালি থাকলে বা খাদ্যের অনুপস্থিতিতে পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া বেশ কিছু ওষুধ আছে যেগুলো দ্বারা আলসার হতে পারে। বাতের ওষুধ, অ্যাসপিরিন গ্রহণে আলসার হয়। এছাড়া বংশগতির ধারা, অ্যানিমিয়া, অপুষ্টি, ক্ষুধামান্দ্য, উত্তেজনা এগুলোও আলসার সৃষ্টির কারণ। চা, কফি, সিগারেট, অতিরিক্ত মসলাযুক্ত খাবার, তৈলাক্ত খাবারে আলসার হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy