2 Answers
এই রোগ পুরোপুরি ভালো হয়ে যাবেনা - কেবল নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য রোগীকে সারাজীবনের জন্য ধুমপান এবং তামাক জাতীয় দ্রব্য পরিত্যাগ করতে হবে। অল্পমাত্রার ব্রঙ্কোডাইলেটের জাতীয় অসুধ সেবন করতে হবে, শ্বাস কষ্ট হলে ইনহেলার ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী স্টেরয়েড জাতীয় অসুধ ইনহেলারের মাধ্যমে সেবন বা ট্যাবলেট আকারে গ্রহন করতে হতে পারে। কোনো প্রকার শ্বাসকষ্ট বা শ্বাসের ইনফেকশন হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হবে। মনে রাখতে হবে সি,ও,পি,ডি কখনো ভালো হয়ে যায়না তাই সুস্থ্য থাকতে হলে অবশ্যই সতর্কতার সাথে সমস্ত নিয়ম মেনে চলতে হবে, এর অন্যথা হলে ফুসফুস ক্রমান্বয়ে নষ্ট হতে হতে একসময় নিশেষ হয়ে যেতে পারে এবং তাতে হঠাৎ শ্বাস কষ্টে রোগীর মৃত্যুবরণ করাটাও অস্বাভাবিক নয়।
রোগীকে সহনীয় উষ্ঞতা ও শুষ্ক পরিবেশে রাখা । পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো । যেমন: গরম দুধ, স্যুপ ইত্যাদি । রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া । ধুলাবালি থেকে দূরে থাকা ধুমপান, মদ্যপান , তামাকা বা সাদাপাতা খাওয়া বন্ধ করা । তথ্যসূত্র : জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy