1 Answers
সময় যত যাচ্ছে বাড়ছে আইটির চাহিদা। ঘরে অথবা কিংবা পার্ক প্রয়োজনীয় প্রযুক্তিগত সাপোর্ট থাকলে আইটির কাজ করা যায় যেকোন জায়গায় বসে, যখন তখন। ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের প্রথম পছন্দ।
আইটির বিভিন্ন সেক্টরের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সেক্টর এনিমেশন। এর জন্য প্রয়োজন নেই কোন বিশ্ববিদ্যালয় হতে বিশাল কোন ডিগ্রী অথবা একঝাঁক সার্টিফিকেটের। প্রয়োজন সৃজনশীলতা-বুদ্ধিমত্তার সমন্বয় সাথে ধৈর্য-সাধনা-চেষ্টা এবং চিন্তাশক্তি। বর্তমান সময়ে উচ্চ আয় আর সম্মান সেই সাথে সৃজনশীলতার সমন্বয়ের কারণে দিন দিন বাড়ছে এনিমেটরের সংখ্যা। এনিমেশন বিষয়টি যেমন সহজ, তেমনি আনন্দদায়কও বটে।
সারা বিশ্বে এনিমেশন
টারজান, আলাদিন, টম অ্যান্ড জেরি, পাপাই, থান্ডার ক্যাটস, মিনা কার্টুন সবই এনিমেশনের ফসল। এনিমেশনে মাধ্যমেই বিভিন্ন দেশের দাতা ও মানবাধিকার সংস্থাগুলো তাদের মোটিভটি সারা বিশ্বে সামনে তুলে ধরছেন। বিশ্ববিখ্যাত হলিউড সিনেমা জুরাসিক পার্ক, টারমিনেটর সিরিজ এনিমেশনের কারণেই হয়েছে রোমাঞ্চকর। গেমসের বিভিন্ন চরিত্র আজ দেশে দেশে এত জনপ্রিয় শুধু এনিমেশনের কারণেই। বিজ্ঞাপন, কার্টুন, লোগো কিংবা টয় স্টোরি থেকে শুরু করে হালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ ছবিগুলো এনিমেশনকে এনে দিয়েছে বাড়তি জনপ্রিয়তা।
পেশা হিসেবে এনিমেশন
পেশা হিসেবে এনিমেটরের চাহিদা বিশ্বব্যাপী। দেশেও এর চাহিদা কোন অংশে কম নয়। যদিও অনেকটা দেরিতেই দেশে এ পেশার প্রসার ঘটেছে তবুও দেশেই প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন বিভিন্ন বিজ্ঞাপনসহ আন্তর্জাতিক মানের অ্যানিমেটিভ ছবি। আর সেজন্য গড়ে উঠেছে নানা এনিমেশন প্রতিষ্ঠানও।
দক্ষ এনিমেটর হলে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। প্রতি মাসে ২০-৩০ হাজার টাকা উপার্জন করা যায় অনায়াসে যদি কোনো বিদেশী সংস্থায় কাজের সুযোগ করে নেয়া যায়। তাছাড়া ফ্রিল্যান্স কাজ করেও আয় করা সম্ভব।
কীভাবে ও কোথায় শিখবেন
এনিমেশনের প্রধান দুটি সফটওয়্যার হলো মূলত থ্রিডি ম্যাক্স ও মায়া। এই সফটওয়্যারগুলো এবং এ সংক্রান্ত মাল্টিমিডিয়া লার্নিং সিডিসহ বই কিনে আপনি ঘরে বসে কারো সহায়তায় বা নিজে নিজেই এনিমেশনের কাজ শিখতে পারেন। তাছাড়া ইন্টারনেটে আইটি সংক্রান্ত বিভিন্ন সাইটে রয়েছে অসংখ্য ফ্রি টিউটোরিয়াল,বই ও সহায়ক গাইডলাইন। তাছাড়া ঢাকায় প্রতিষ্ঠিত ড্যাফোডিল, আপটেক, সফটএজ লিঃ, এরিনা মাল্টিমিডিয়া, গ্লোব কিডস, পেন্টাসফট, অ্যারিনা, হাইটেক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনি এনিমেটর হতে পারেন। তাছাড়া অনেকে ব্যক্তিগত উদ্যোগে অনলাইনে বেসিক কোর্সের ক্লাস নিয়ে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy