1 Answers

ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি একটি মাইল স্টোন। কেমোথেরাপিতে মেডিসিনের সাহায্যে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রন করে তা ধ্বংস করা হয়। এখনও ক্যান্সারের প্রধান চিকিৎসা হিসেবে কেমোথেরাপি ব্যবহৃত হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং স্বাভাবিক কোষ গুলোকেও ক্ষতিগ্রস্থ করে।   কেমোথেরাপির এসকল পার্শ্বপ্রতিক্রিয়া দূর করে এর কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ প্রচলিত কেমোথেরাপি পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তিত নতুন কেমোথেরাপি পদ্ধতির নামই গ্রীন কেমোথেরাপি।   কেমোথেরাপির বিভিন্ন ওষুধঃ বর্তমানে কেমোথেরাপির প্রায় ১০০ ধরণের ওষুধ আছে। কেমোথেরাপির মেডিসিন গুলোকে অ্যালকেল্যাটিং এজেন্ট, অ্যান্টি মেটাবোলিটিস, অ্যান্টি টিউমার এজেন্ট,অ্যান্টিবায়োটিক, প্ল্যান্ট আলক্যালয়েডস, হরমোন, ইমিউন ইনহিবিটর ইত্যাদি ভাগে ভাগ করা যায়।

3128 views