1 Answers

Flash Mob দ্বারা এমন একদল লোককে বোঝায় যারা কোন পাবলিক প্লেসে জড়ো হয় সাধারণত বিনোদন, বিদ্রূপ করা, বা শৈল্পিক কিছুর প্রকাশের উদ্দেশ্যে। এরা কিছু সময়ের জন্য হঠাৎ করে জড়ো হয়, দ্রুত কাজ শেষে প্রস্থান করে। এরা জড়ো হওয়ার পরে অস্বাভাবিক বা দৃশ্যত উদ্দেশ্যহীন কোন কাজ করে। 

এখানে এরকম জড়ো হওয়ার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য, বিজ্ঞাপনমূলক প্রচার, পাবলিক রিলেশন বৃদ্ধি করা ইত্যাদি উদ্দেশ্য থাকে না। যদি থাকে, তবে তাকে Flash Mob বলা যাবে না। এক্ষেত্রে লোকেরা সাধারণত বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জড়ো হওয়ার পরিকল্পনা করে এবং মিছিল আকারে না গিয়ে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট জায়গাতে গিয়ে জড়ো হয়।

2760 views Answered

Related Questions

Next steps