1 Answers

[1] প্রকৃতি:- হরমোন একরকম প্রোটিনধর্মী বা স্টেরয়েড বা অ্যামাইনো ধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে (ব্যতিক্রম : স্থানীয় হরমোন ) । [2] পরিণতি:- হরমোন জৈব অনুঘটকের মতো ক্রিয়া করে, কিন্তু ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্রুত সে স্থান থেকে বের হয়ে যায় । [3] সঞ্চয়:- নিঃসৃত স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না । [4] পরিমাণ;- হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে, কিন্তু এই ক্রিয়ার স্থায়িত্বকাল বহুদিন পর্যন্ত থাকে । প্রয়োজনের তুলনায় হরমোন কমবেশি ক্ষরিত হলে জীবদেহে অস্বাভাবিকত্ব দেখা যায় । [5] সমন্বয়কারী:- হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ কেমিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করে । [6] বার্তাবহ:- হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ —এই জন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক মেসেঞ্জার [Chemical messenger] বলে । [7] ফিডব্যাক [feed back]:- কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিজেই নিয়ন্ত্রিত হয়ে থাকে —এই পদ্ধতিকে ফিড-ব্যাক বলা হয় । [8] দ্বৈতনিয়ন্ত্রক [Dual controller] :- প্রাণীদেহে কোনো কোনো কার্যক্ষেত্রে কোনও একটি হরমোন কোনও কাজে সহায়তা করে, আবার কোনও একটি হরমোন ওই কাজে বাধা দেয় । এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত-নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ।

2729 views

Related Questions