PCI বাস কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
2748 views

1 Answers

পিসিআই বাস ৩২ বিটের লোকাল বাস। তবে এটি বর্তমানে ৬৪বিটের উপযোগী করা হয়েছে। এই বাস ৬৬ মেগাহার্টজ পর্যনত্ম গতিতে ডেটা চলাচল করতে পারে। ৩২ ও ৬৪বিট প্রস্থের জন্য PCI বাসে ডেটা ট্রান্সফার হার প্রতি সেকেন্ডে যথাক্রমে ১৩৩ ও ২৬৬ মেগাবাইট।PCI বাস উদ্ভাবন করা হয়েছে কম্পিউটারের গঠন কাঠামোর বিভিন্ন অংশের মধ্যে দ্রম্নত গতিতে ডেটা পরিবহনের কাজ সম্পাদন করার উদ্দেশ্যে। এটা হচ্ছে প্রসেসরের সিস্টেম বাস এবং এঙ্পানশন বাস ব্যবস্থাপনার মাঝামাঝি বিশেষ ধরনের বাস ব্যবস্থা। PCI বাস সরাসরি প্রসেসরের সঙ্গে যুক্ত হতে পারে। ভেসা বাস তুলনায় পিসিআই বাস অনেক বেশি দৰ এবং সুসমন্বিত। ৪৮৬ থেকে শুরম্ন করে পেন্টিয়াম-১, পেন্টিয়াম-২, পেন্টিয়াম-৩, পেন্টিয়াম-৪ পাওয়ার পিসি ইত্যাদি কম্পিউটারে PCI বাস দেখা যায়। 

2748 views Answered

Next steps