ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2803 views

1 Answers

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড অ্যাইকেন ১৯৩৭ সালে হলেরিথের পাঞ্চড কার্ডের কৌশলগুলো নিয়ে ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল প্রযুক্তির সমন্বয়ে একটি ক্যালকুলেটিং মেশিন তৈরির কাজ শুরু করেন। স্নাতকের কিছু ছাত্র এবং আইবিএম-এর প্রকৌশলীদের সহায়তায় তার এই প্রকল্প সম্পন্ন হয়েছিল ১৯৪৪ সালে। এই প্রকল্পের ফলস্বরূপ আবিষ্কৃত হয় মার্ক ওয়ান নামক ডিজিটাল কম্পিউটার। এর অভ্যন্তরীণ অপারেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হতো ইলেক্ট্রোমেগনেটিক রিলের সাথে এবং গাণিতিক প্রক্রিয়া ছিল মেকানিক্যাল। মার্ক ওয়ান ছিল একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার।

2803 views Answered

Related Questions

Next steps