1 Answers

কুলি না করলে এবং নাকে পানি দিয়ে নাক না ঝাড়লে গোসল বিশুদ্ধ হবে না। কেননা আল্লাহ্‌ বলেন, وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا “তোমরা যদি অপবিত্র হও, তবে পবিত্রতা অর্জন কর।” (সূরা মায়িদা- ৬) অর্থাৎ সমস্ত শরীর। আর মুখের ভিতর ও নাকের ভিতরের অংশ শরীরের অন্তর্গত যা পবিত্র করা ওয়াজিব। এই কারণে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওযুতে কুলি করতে ও নাক ঝাড়তে নির্দেশ দিয়েছেন। কেননা উহা আল্লাহর এই নির্দেশের অন্তর্গতঃ “তোমরা তোমাদের মুখমন্ডল ধৌত কর।” (সূরা মায়িদা- ৬) অতএব যখন কিনা ঐ দু’টি স্থান মুখমন্ডলের মধ্যে শামিল- আর মুখমন্ডল ধৌত করা ওয়াজিব বড় পবিত্রতায়, তখন নাপাকীর গোসলে কুলি করা ও নাক ঝাড়াও ওয়াজিব। বিষয়/প্রশ্নঃ (১৬২) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

2881 views Answered

Related Questions

Next steps