1 Answers
অ্যালেক্সা এর ব্যবহারকারীদের জন্য একটি ব্রাউজার টুলবারের-ও ব্যবস্থা রেখেছে। টুলবারটি ডাউনলোড করলে আপনি যেকোন ওয়েবসাইটে ভিজিট করলে ব্রাউজারে তাৎক্ষনিক সেই সাইটের গ্লোবাল র্যাংক এবং কান্ট্রি র্যাংক জানতে পারবেন। ফলে আপনাকে সেই সাইটের র্যাংক জানতে অ্যালেক্সা ডট কমে গিয়ে আলাদাভাবে জেনে নিতে হবেনা। এছাড়াও শুধু র্যাংক নয়, আরও কিছু সুবিধা পাবেন এই টুলবারে। আর টুলবারটি যদি আপনার সাইটের ব্যবহারকারির ব্রাউজারে ইন্সটল দেয়া থাকে এবং সেই ভিজিটর যদি আপনার ব্লগ বা সাইটে ভিজিট করে তবে আপনার র্যাংক বাড়াতে এই টুলবারটিই অনেক কার্যকরী হয়ে উঠবে।
অ্যালেক্সা টুলবারের ফিচারসমূহঃ
ওয়েব সার্চঃ অ্যালেক্সা টুলবারে আপনি একটি সার্চ বক্সও পাবেন। যেখানে আপনি ইন্টারনেটে যেকোন কিছু সার্চ করতে পারবেন।
- সাইট ইনফোঃ এই অপশনে আপনি যে সাইটে ভিজিট করবেন সেই সাইটের Global Rank এবং Country Rank জানতে পারবেন। ফলে একটি সাইটের জনপ্রিয়তা আপনি সহজেই বুঝে উঠতে পারবেন।
- রিলেটেড লিঙ্কঃ আপনি কোন ওয়েব সাইট ভিজিট করলে সেই সাইটের মতই অনান্য সাইট বা লিংকসমূহ প্রদর্শন করবে অ্যালেক্সা টুলবার।
- ওয়ে ব্যাক মেশিনঃ এই অপশন আপনাকে আপনার প্রিয় সাইটের আর্কাইভ কপি সংরক্ষন করে থাকে। অর্থাৎ আপনি পূর্বের কোন তারিখে আপনার নির্দিষ্ট সাইট কেমন ছিল, কি কি পাতা ছিল, কি কি পোস্ট ছিল এসব যাবতীয় সুবিধা প্রদান করবে Way back Machine অপশন।
- হট টপিকসঃ প্রতি মিনিটে অনলাইন ব্যবহারকারীরা যেসব টপিকস দেখছে সেগুলোর জনপ্রিয়তার ভিত্তিতে টপ হট টপিকসগুলো জানতে পারবেন।
- এছাড়াও পাবেন ফেসবুক এবং জিমেইল নোটিফিকেশন সুবিধা। নতুন মেইল আসলেই জানিয়ে দিবে আপনার টুলবার।
2874 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy