1 Answers
অ্যালেক্সা ডট কম হল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি সাইট যা সকল ওয়েব সাইটের ট্র্যাফিক বিষয়ক তথ্য প্রদান করে থাকে। আলেক্সা ডট কম সম্পর্কে প্রায় সবাই জানে। অ্যালেক্সা আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আপনার সাইটের র্যাংক, শতকরা পেজ ভিউ, বাউন্স রেটসহ আরও অনেক ধরনের তথ্য প্রদান করে থাকে। তাই ওয়েবসাইট বা ব্লগের সত্ত্বাধিকারীদের কাছে অ্যালেক্সা র্যাংকিং অনেক গুরুত্বপূর্ণ। যদিও এখনও অনেকের কাছে অ্যালেক্সা র্যাংকিং অধিক গুরুত্বপূর্ণ মনে করেন না। কিন্তু এখন সময় পাল্টে গেছে। অ্যালেক্সা র্যাংকিং এখন প্রায় সবার কাছেই গুরুত্বপূর্ণ। যাদের ব্লগ বা ওয়েব সাইট নেই তারাও অ্যালেক্সার অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ধরুন, একটি ওয়েব সাইট আপনি ভিজিট করেছেন। সেই সাইট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইলে অ্যালেক্সায় গিয়ে জেনে নিতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy