1 Answers
হুর হলো মহান আল্লাহ কর্তৃক জান্নাতের মধ্যে সৃষ্ট অতিশয় সুন্দরী নারী, যা জান্নাতী পুরুষদের জন্য মহান আল্লাহর বিশেষ উপহার। জান্নাতে জান্নাতী পুরুষদের সাথে হুরদের বিয়ে হবে। তারা একসাথে বসবাস করবে। তবে জান্নাতী পুরুষরা তাদের জান্নাতী স্ত্রীদের সাথেও সেখানে বসবাস করবে। জান্নাতী স্ত্রীরা হবে জান্নাতী হুরদের সর্দারনী। হুর হলো মহিলা, পুরুষ নয়। মহান আল্লাহ জান্নাতী নারীদের জন্য জান্নাতে বিশেষ কোনো পুরুষ সৃষ্টি করেন নি। কারণ, পুরুষরা একাধিক স্ত্রীগামী হলেও লজ্জাশীল নারীরা কেবল একজন স্বামীগামী। তবে জান্নাতী নারীরা হুরদের চেয়েও বেশি সুন্দরী হবে, তারা তাদের জান্নাতী স্বামীকে বা প্রত্যাশা অনুযায়ী কোনো জান্নাতী পুরুষকে স্বামী হিসেবে পাবে। সুতরাং, হুরের কোনো বিপরীত শব্দ নেই। যেমন ফেরেশতার কোনো বিপরীত শব্দ নেই। ধন্যবাদ।