1 Answers
পরিবার-কেন্দ্রিক নানান জটিলতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। পত্র-পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদগুলোই এর প্রমাণ। তথাপি বাস্তবে এর হার আরও ভয়াবহ—যা মিডিয়ায় আসে না। পরিবার ফেলে স্বামী চলে যাওয়া, ঘর সংসার রেখে স্ত্রী পুরুষ কলিগদের সাথে আড্ডায় রাত কাটানো, পিতা-মাতার সন্তানদের অবাধ্যতার মাত্রা বেড়ে যাওয়া, তুচ্ছ কারণে বিবাহ-বিচ্ছেদ—ইত্যাদি এ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছে। কেউ মনে করেন এর জন্য দায়ী স্বামী, স্বামী মনে করেন এর জন্য দায়ী স্ত্রী, সন্তান মনে করে দায়ী তাদের বাবা-মা, এক পরিবার আরেক পরিবারের দোষ ধরায় ব্যস্ত। প্রত্যেকেই নিজেদের গা বাঁচিয়ে চলছেন, ফলে সংসারের অশান্তি দূর হচ্ছে না। সালাম বিনিময় করলে অশান্তি দূর হয় - শান্তি সৃষ্টি হয়, সালাম মানুষকে আগে দিতে শিখুন, সংসার জীবনে সালাম প্রথা চালু করুন, শান্তি সৃষ্টি হবেই ইনশাল্লাহ। হযরত বারাআ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সাঃ) বলেছেনঃ তোমরা সালামের বহুল প্রসার করো, তাহলে শান্তি ও নিরাপত্তা লাভ করবে। (আদাবুল মুফরাদ, হাদিস নং ৯৮৮)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy