1 Answers

থেমিস্কিরা দ্বীপে কোনো পুরুষ নেই। সবাই আমাজন যোদ্ধা নারী। সেখানকার রাজকন্যা ডায়ানা। মা চায় না আর সবার মতো ডায়ানা যোদ্ধা হিসেবে বেড়ে উঠুক। তার পরও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে মেয়েটি। একদিন দ্বীপে ঢুকে পড়ে এক পুরুষ। জানা যায় যুদ্ধবিগ্রহে পৃথিবীর মানুষের মৃত্যুর খবর। তাদের রক্ষা করতে দ্বীপ থেকে বেরিয়ে পড়ে ডায়ানা।

2616 views Answered

Next steps