1 Answers
ক্রিসমাসের ছুটিতে প্যারিস যাবে ম্যাকক্যালিস্টার পরিবার। শিকাগো ছাড়ার আগের রাতে বাড়ির বাইরে বসে পিটার ও কেটের নেতৃত্বে সেই পরিকল্পনাই চলছে, আছে এক ঝাঁক বাচ্চা। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই বাচ্চাদের দঙ্গলের মাঝে ক্রমাগত অবজ্ঞার শিকার হচ্ছে পিটার-কেট দম্পতির সবচেয়ে ছোট ছেলে কেভিন। একপর্যায়ে বড় ভাই বাজের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে পুরো পরিবারের ডিনার মাটি করে দেয় কেভিন। শাস্তিস্বরূপ তাকে পাঠিয়ে দেয়া হয় বাড়ির চিলেকোঠায়। রাতটা তাকে সেখানেই কাটাতে হবে। বিমর্ষ কেভিন তার মাকে অভিসম্পাত করতে থাকে, আর মনে মনে ভাবে, তার পরিবার যদি উধাও হয়ে যেত! বাস্তবে হলোও তা-ই। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়া করে এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেয় ম্যাকক্যালিস্টার পরিবার। কেভিন যে তাদের সাথে নেই, এ কথা তাদের কারো মাথাতেই আসেনি। ফ্লাইটের মাঝপথে কেট প্রথম লক্ষ্য করে যে, কেভিন নেই। প্যারিসে অবতরণের পরই সে শিকাগোয় রিটার্ন টিকিট করতে যায়। কিন্তু দেখে, আগামী দু'দিনের জন্য সব টিকিট বুক হয়ে গেছে। অনেক চেষ্টা চরিত্র করে স্ক্র্যান্টন, পেনসিলভানিয়া পর্যন্ত একটি প্লেনের টিকিট জোগাড় করতে পারে সে। কিন্তু সেখানে নেমেও দেখে, শিকাগো যাওয়ার কোনো টিকিটই নেই। তার দুরাবস্থা দেখে একটি পলকা ব্যান্ডের লিড মেম্বার তাকে আমন্ত্রণ জানায় তাদের সাথে ভ্যানে করে শিকাগো পর্যন্ত যাওয়ার। উপায়ন্তর না দেখে এতেই রাজি হয় যায় সে। এদিকে সকালে ঘুম থেকে উঠে কেভিন যখন আবিষ্কার করে যে, বাড়ি পুরো ফাঁকা, আনন্দে ভরে যায় তার মন। সে ভাবে, তার আশা পূর্ণ হয়েছে। সত্যি সত্যিই উধাও হয়ে গেছে তার পরিবার। এবার সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবে সদ্য পাওয়া স্বাধীনতা। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ তাদের পাশের বাড়িতেই থাকে ওল্ড ম্যান মার্লি, যার ব্যাপারে গুজব আছে, সে নাকি একজন সিরিয়াল কিলার এবং নিজের পরিবারের সবাইকে খুন করেছে! এছাড়াও আছে 'ওয়েট ব্যান্ডিটস' নামের দুই চোর, যারা বিগত কয়েকদিন যাবত স্থানীয় সব ফাঁকা বাড়িতে হামলা চালিয়েছে, এবং এবার তাদের লক্ষ্য ম্যাকক্যালিস্টারদের বাড়ি। কীভাবে এই দ্বিমুখী বিপদ থেকে বাঁচবে কেভিন? তার মা কি সময়মতো হাজির হতে পারবে, নাকি নিজেকে বিপদমুক্ত করার সব দায়িত্ব কেভিনকে একাই বহন করতে হবে? সেকি সফল হবে, নাকি পরিবারের কারও সাথে আর কখনও দেখা হবে না তার? এসব প্রশ্নের উত্তর মিলবে হোম অ্যালোন ছবির শেষে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy