1 Answers
সোজা কথায় বলতে হলে, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ এবং রোবটকে আলাদা করা সম্ভব হয়। কম্পিউটার বা স্মার্টফোন স্ক্রিনের বাইরে বসে যে এটাকে অপারেট করছে সে কি কোনো সত্যিকারের মানুষ নাকি কোনো রোবট তা পরীক্ষা করার জন্যই এই ক্যাপচার সৃষ্টি। প্রয়োজনীয়তাঃ মূলত ডিভাইস এর অবৈধ কাজ আটকানোর জন্যই ক্যাপচার দরকার হয়। এই ধরনের কাজ আটকাতে হলে সার্ভারের বোঝা প্রয়োজন যে, যে ডিভাইস দ্বারা এই সার্ভারটি অ্যাক্সেস করা হচ্ছে সে কি কোনো সত্যিকারের মানুষ অপারেট করছে নাকি কোনো প্রোগ্রামারের তৈরি কোনো রোবট। এটা আগে থেকে বুঝতে পারলেই এই সম্পূর্ণ প্রোসেসটি আটকানো সম্ভব হবে। তার জন্য ঠিক সার্ভারটি অ্যাক্সেস করার আগের মুহূর্তে এমন কিছু টাস্ক দেওয়া প্রয়োজন যেগুলো মানুষের জন্য করা খুবই সহজ কিন্তু কম্পিউটার বা রোবটের জন্য করা খুবই কঠিন।ঠিক এই কনসেপ্ট থেকেই ক্যাপচার সৃষ্টি এবং ক্যাপচার ব্যাবহার শুরু হয়।মূলত ডিভাইস এর পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষায় এভাবেই এটি কাজ করে যায় এবং এসব কাজের জন্যই এর গুরুত্ব উপলব্ধি করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy