1 Answers
থানা নির্বাহী অফিসারকেই টি এন ও বলে।তিনি থানা পর্যায়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। একজন টি এন ও এর কাজঃ থানা পরিষদের চেয়ারম্যানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করা। তিনি পরিষদের একজন নির্বাহী হিসেবেও কাজ করবেন। তার কাজের জন্য তিনি থানা পরিষদ চেয়ারম্যানের নিকট জবাবদিহি করবেন। এ ছাড়াও তিনি থানা পরিষদের নীতিমালা প্রয়োগ ও সিদ্ধান্ত বাস্তবায়নে চেয়ারম্যানকে সহায়তা করবেন; · থানা পর্যায়ের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধানে নির্বাচিত চেয়ারম্যানকে সহায়তা করা; · সমন্বিত থানা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নে থানা পরিষদকে সহায়তা করা; · ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগ করা। কোনো কারণে থানা ম্যাজিস্ট্রেট ফৌজদারি আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হলে অথবা থানা ম্যাজিস্ট্রেট কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকলে থানা নির্বাহী অফিসার মামলার আমল গ্রহণ, জামিন সংক্রান্ত বিষয়ে শুনানী গ্রহণ, শুনানী মুলতবি ঘোষণা ইত্যাদি কার্য সম্পাদন করবেন; · তিনি মুন্সেফ ব্যতীত থানা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুবেদনকারী কর্মকর্তা। থানা পরিষদ চেয়ারম্যান উক্ত গোপনীয় প্রতিবেদন প্রতিস্বাক্ষর করেন। সংশ্লিষ্ট বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা থানা পর্যায়ের কর্মকর্তাদের কারিগরি প্রতিবেদনকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন; · প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনা, খাদ্য সামগ্রীসহ অন্যান্য মালামাল গ্রহণ এবং থানা পরিষদের নির্দেশ অনুযায়ী উক্ত ত্রাণসামগ্রী বিতরণ সংক্রান্ত জরুরি দায়িত্ব সম্পাদন করা; · সরকারি প্রোটোকল সংক্রান্ত দায়িত্ব পালন করা; · থানা পর্যায়ের বাজেট প্রণয়ন, রাজস্ব প্রশাসন নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সংক্রান্ত দায়িত্ব পালন; · থানা প্রশাসনের সকল কাজে সরকারি নির্দেশাবলি যথাযথ অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করা; · থানা পর্যায়ে তার বিভাগের সকল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা এবং থানা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা; · মুন্সেফ ব্যতীত থানা পর্যায়ে কর্মরত সকল বিভাগীয় প্রধানের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা এবং উল্লিখিত কর্মকর্তাদের ভ্রমণ ভাতা বিল প্রতিস্বাক্ষর করা; · থানা নির্বাহী অফিসারের সরাসরি নিয়ন্ত্রণে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে কাজ করা; · তার সরাসরি নিয়ন্ত্রণে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কার্যাবলি তদারক করা; · এছাড়া বিভিন্ন সময়ে সরকার বা থানা পরিষদ চেয়ারম্যান কর্তৃক থানা নির্বাহী অফিসারের উপর অর্পিত অন্যান্য কার্যাবলি বা প্রচলিত আইন বা বিধিমূলে তার উপর সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পাদন করা। (কালেক্টেড)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy