দত্তক নেওয়া সন্তান সম্পত্তির উত্তরাধিকারী হবে কি?

আমার দাদা দত্তক সন্তান হিসাবে অন্য এক মহিলার কাছে বড় হয়েছেন। সেই মহিলার স্বামী দুইটা বিয়ে করেছিলেন যার প্রথম স্ত্রীর ঘরে পাঁচজন সন্তান ছিল, আর দ্বিতীয় স্ত্রী যিনি দাদাকে দত্তক নিয়েছিলেন উনার কোনো সন্তান ছিল না বিধায় দাদাকে দত্তক নিয়েছিলেন। দাদার সার্টিফিকেট, আইডি কার্ড, পাসপোর্ট সব জায়গায় উনার দত্তক বাবা-মার নাম। উনার সেই মায়ের নামে ৩২ শতাংশ একটা জমি ছিল যা উনি বেঁচে থাকাকালীন এর অর্ধেক দাদার নামে লিখে দেয়। বাকী এর অর্ধেক উনার নামে থাকা অবস্থাতেই উনি মারা যান। উনার একমাত্র সন্তান হিসাবে দাদাই সেই জমি ভোগ করতেছিলেন। কিন্তু দাদা মারা যাওয়ার পরে পরেই দাদার দত্তক বাবার প্রথম স্ত্রীর সন্তানের উত্তরাধিকারীরা সেই জমিতে বাঁধা দেয়। দাদা যেহেতু উনার নিজের সন্তান নয় তাই সেই বাকী অর্ধেক জমি নাকি দাদা পাবে না। এদিকে দাদার সেই মাকে বিদেশ থেকে বিয়ে করে এনেছিলেন, যার এ দেশে কোনো আত্মীয়স্বজন, ভাই-ভাতিজা কেউ নেই। এখন এই জমিটা যদি দাদা না পায়, তাহলে আইন অনুযায়ী এটা সরকারী খাস জমি হয়ে যাওয়ার কথা যেহেতু তার কোনো উত্তরাধিকারী নেই। এমতাবস্থায় প্রথম স্ত্রীর উত্তরাধিকারীরা সেই জমি জোর করে দখল করেছে। এখানে আমরা কোনো জোর-জবরদস্তি, মারামারি-হাঙ্গামার পক্ষে না। আইন অনুযায়ী এটার একটা ফয়সালা আমরা চাচ্ছি। আমি এই পোস্টের মাধ্যমে শুধু এটা জানতে চাই যে সেই জমি কি দাদা পাবে নাকি সরকারি খাস জমি হয়ে যাবে? যেহেতু দাদার সার্টিফিকেট, আইডি কার্ড, পাসপোর্ট সব জায়গায় উনার দত্তক বাবা-মার নামই লিখা আছে তাহলে কি দাদা সেই জমিটার উত্তরাধিকারী হওয়ার কথা না?
2812 views

1 Answers

মানবতা আইনে সে পায়।আর আইনে তো পায়ই

2812 views Answered

Related Questions

Next steps