আমরা প্রায়শই শুনে থাকি যে, অমুক লোক রক্তস্বল্পতায় ভুগছেন। আমরা এই রক্তস্বল্পতা কে কেবল রক্তস্বল্পতাই ( রক্তের অভাব )  ভেবে থাকি। আচ্ছা,  কতভাবে রক্তস্বল্পতা দেখা দিতে পারে?
3303 views

1 Answers

রক্তস্বল্পতা প্রধানত ৪ প্রকার। ৪ ভাবে দেখা দিতে পারে।

১. Iron Deficiency Anaemia : এটি হওয়ার পিছনে কারণ গুলো হলো:

হঠাৎ করে অনেক রক্তক্ষরণ,  পেপটিক আলসার থেকে রক্তক্ষরণ, বক্রকৃমির সংক্রমণ,  মাসিকের সময়ে বহু রক্ত যাওয়া, লৌহের ঘাটতি, শাক সবজি কম খাওয়া ইত্যাদি।


২. Haemotytic Anaemia: এটি বেশিরভাগ ক্ষেত্রে বংশগত। যেমন, থ্যালাসেমিয়া। 

এনজাইমের ত্রুটির জন্যও এটি হতে পারে। গ্রুপ না মিলিয়ে রক্ত নিলেও হতে পারে।


৩. Aplastic Anaemia: এটির প্রকৃত কারণ আজো অজানা তথা জানা যায় নি। বিভিন্ন ওষুধ সেবনে এরোগটি হতে পারে। রেডিয়েশন থেরাপি থেকেও হতে পারে। 


৪. Megaloblastic Anaemia: Vitamin B12, ও ফলিক এসিডের ঘাটতি থাকলে এ রোগটি হয়।


বি.দ্র. রক্ত পরীক্ষা থেকে এসব রক্তশূন্যতা আলাদাভাবে শনাক্ত করা যায়।

রক্তের CBC টেস্ট থেকেই এসব জানা যায়।


3303 views