1 Answers
মনোরোগের চিকিৎসায় বহুল চর্চিত এবং প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি হল কগনিটিভ বিহেভিওর থেরাপি ।এটি একটি নর্দিষ্ট লক্ষ্য নির্ভর চিকিৎসা পদ্ধতি যাতে বিভিন্ন ধরনের আবেগ ও আচরণগত বিকারের চিকিৎসা সম্ভব। হতাশা বা দুশ্চিন্তার মত মানসিক সমস্যার চিকিৎসায় সিবিটি ওষুধের কার্য্যকারিতা বাড়াতে সাহায্য করে।
সিবিটি ‘র সাহায্যে একজন ব্যক্তির অসংলগ্ন চিন্তা ধারাকে বোঝা সম্ভব। এই সময় চিকিৎসক ব্যক্তিকে বিভিন্ন গঠনমূলক কাজ শিখতে সাহায্য করেন, যা পরবর্তীকালে যুক্তিবোধ গড়ে তুলতে সাহায্য করে। এই চিকিৎসার লাভ দীর্ঘস্থায়ী এবং এখানে শেখা জিনিস জীবনের যে কোনও স্তরে কাজে লাগানো যেতে পারে।
সূত্র: স্বাস্থ্য বার্তা
2709 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy