3 Answers

ত্বীন শব্দের অর্থ আঞ্জির বা ডুমর আর জাইতুন অর্থ হচ্ছে জলপাই . ডুমুরের কিছু উপকারিতা . উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে :ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস না থাকলেও আমরা প্রতিনিয়ত নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকি। ডায়েটে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপারটেনশনের সমস্যা হতে পারে। তাই ডায়েটে রাখুন ডুমুর ফল। এর পটাশিয়াম হাইপারটেনশন প্রতিরোধে সাহায্য করবে। ওজন কমাতে সাহায্য করে :খাদ্যআঁশ সমৃদ্ধ ডুমুর ওজন কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার খাদ্যতালিকায় ডুমুর রাখুন। ডুমুর বিদ্যমান পেকটিন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যান্সার প্রতিরোধ করে :সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে, মেনোপজ পরবর্তী পর্যায়ে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে ডুমুর সাহায্য করে। আঁশ সমৃদ্ধ ডুমুর খাদ্যতালিকায় রাখার ফলে ৩৪% মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখা দিয়েছে। ডায়াবেটিসের সমস্যায় উপকারী :ডায়াবেটিসে ডুমুর যেমন উপকারী, তেমনি ডুমুরের পাতাও উপকারী। ডায়াবেটিসে অনেক সময় রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। গবেষণায় জানা গিয়েছে যে, নিয়মিত ডুমুর খেলে ইনসুলিন গ্রহণের পরিমাণ কম করতে সাহায্য করে। হাড় বৃদ্ধিতে সহায়ক :ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। অতিরিক্ত হাই-সল্ট ডায়েট মেনে চললে ইউরিনের মধ্য দিয়ে অনেক ক্যালসিয়াম বেরিয়ে যায়। এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করতে ডুমুরের পটাশিয়াম সাহায্য করে। এভাবে ডুমুর হাড় বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ডুমুর হাড়ের ক্ষয়রোগও প্রতিরোধ করতে সাহায্য করে। হার্ট ভালো রাখে :গবেষণায় জানা গিয়েছে যে, ডুমুর ও ডুমুরের পাতা ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হার্ট ভালো থাকে। এছাড়া ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাংগানিজ। যা বয়েসজনিত কারণের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় রাখুন ডুমুর। পেটের সমস্যা দূর করে :ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ। ফলে পেটের সমস্যার জন্য ডুমুর খুব ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও কমাতে সাহায্য করে। . জলপাইয়ের উপকারিতা . জলপাইয়ের তেল ব্যবহারের ফলে শরীরের ব্যাড কোলেস্টরেল নিয়ন্ত্রণ হয় এবং গুড কোলেস্টেরল জন্ম হয়। তাছাড়া পাকস্থলীর জন্য এ তেল অনেক উপকারী। দেহের এসিড কমায়, যকৃৎ (liver) পরিষ্কার করে, যা প্রতিটি মানুষের ২-৩ দিনে একবার করে দরকার হয়। কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য দিনে এক চামচ জলপাই তেল বহু উপকারী। সাধারণত সন্তান জন্মের পর মায়েদের পেটে সাদা রঙের স্থায়ী দাগ পড়ে যায়, গর্ভধারণ করার পর থেকেই পেটে জলপাই তেল (olive oil) মাখলে কোনো জন্ম দাগ পড়ে না। এটা একটি পরীক্ষিত ব্যাপার। জলপাই তেল গায়ে মাখলে বয়স বাড়ার সঙ্গে ত্বক কুঁচকানো প্রতিরোধ হয়। গবেষকরা ২.৫ কোটি (25 million) লোকের ওপর গবেষণা করে দেখেছেন, ‘প্রতিদিন দুই চামচ কুমারী’ জলপাই তেল (virgin olive oil) এক সপ্তাহ ধরে খেলে ক্ষতিকারক এলডিএল (LDL) কোলেস্টেরল কমায় এবং উপকারী এইচডিএল (HDL) কোলেস্টেরল বাড়ায়।

3968 views

(التين) অর্থ ডুমুর বা আঞ্জীর। এটি পতিত জমিতে জাত এবং সবজি হিসেবে রেধে খাওয়া যায় এমন গুচ্ছবদধ ছোটো ফল। তার খসখসে উপবৃত্তাকার পাতাবিশিষ্ট ভেষজগুণসম্পন্ন। (الزيتون) অর্থ তেল। তেল থেকে অনেক উপকার লাভ করা সম্ভব। তেল বিভিন্ন উদ্যেশ্যে ব্যবহার করা হয়। তার মধ্য উল্লেখযোগ্যঃ ★মাথার চুলের যত্ন নিতে। ★জ্বালানি হিসেবে। ★বিদ্যুত উৎপাদন খাতে ইত্যাদির ক্ষেত্রে তেলের গুরুত্ব অপরিসীম।

3968 views

(التين) অর্থ ডুমুর বা আঞ্জীর। এটি পতিত জমিতে জাত এবং সবজি হিসেবে রেঁধে খাওয়া যায় এমন গুচ্ছবদধ ছোটো ফল। তার খসখসে উপবৃত্তাকার পাতাবিশিষ্ট ভেষজ গুণসম্পন্ন। (الزيتون) অর্থ তেল। তেল থেকে অনেক উপকার লাভ করা সম্ভব। তেল বিভিন্ন উদ্যেশ্যে ব্যবহার করা হয়। তার মধ্য উল্লেখযোগ্যঃ ★মাথার চুলের যত্ন নিতে। ★জ্বালানি হিসেবে। ★বিদ্যুত উৎপাদন খাতে ইত্যাদি।

3968 views

Related Questions