2 Answers
কিয়ামত এর আলামতঃ-কিয়ামত কখন বা কোন সময়ে ঘটবে, সে বিষয়ের জ্ঞান একমাত্র মহান আল্লাহর কাছেই রয়েছে। আর তাই তিনি (আল্লাহ্) পবিত্র কুরআনে বলেছেনঃ তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? আপনি বলে দিন এর খ তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তো অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। (সূরা আরাফঃ ১৮৭) তবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এ বিশ্বাস প্রত্যেক মুসলিমেকেই রাখতে হব যদিও মহান আল্লাহ্ কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে বলে দেননি, কিন্তু পবিত্র কুরআন ও হাদীসে এ বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেয়া হয়েছে। এই নিদর্শনগুলো দুই ভাগে বিভক্ত ১। আলামতে সুগরা বা ছোট আলামত। ২। আলামতে কুবরা বা বড় আলামত। আপনাদের জ্ঞাতার্থে কিয়ামতের ছোট বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ক হল। আলামতে সুগরা বা ছোট আলামতঃ কেয়াতের ছোট ছোট আলামতগুলোর অন্য হলো- ১। এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোন ধারণাই ছিল না। ২। অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণে খন সম্পদ আহরিত হবে। ৩। মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্ দিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে। ৪। জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাব ৫। শিক্ষায় বিপ্লব ঘটে যাবে কিন্তু দ্বীন শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। ৬। মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে। মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যা বিস্তার ঘটবে। ৭। মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আ পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। ৮। কিছু মুসলমান মদ পান করবে অন্য নামে ৯। মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হ যাবে। ১০। অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। ১১। জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধ পাবে। ১২। হঠাত্ মৃতের সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে। ১৩। মানুষ কথায় সুন্দর হবে, আর কাজে অসুন্দর হবে। ১৪। কন্যা সন্তানরা তার মাকে শাসন করব এবং মায়ের অনুকরণীয় হবে। ১৫। বেপর্দা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। ১৬। সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে। ১৭। জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে। ১৮। মানুষ তার সন্তানের চাইতে কুকুর লাল পালনকে বেশি প্রাধান্য দিবে। ১৯। নারীরা চুলের খোপা মাথার ওপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে। ২০। দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত সহজ হয়ে যাবে। ২১। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ২২। দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে। ২৩। অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে । ২৪। সমাজে সম্মানিত কুলীন ভদ্রলোকগুল কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মা লোকগুলো বেপরোয়া সাহসী হবে। ২৫। বড়কে সম্মান করবে না। ছোটকে স্নে করবে না। ২৬। সমাজে নেতা নেতৃত্ব বেড়ে যাবে বিশ্বস্ততা কমে যাবে। ২৭। উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিত নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে। ২৮। জেনা ব্যাভিচার আর মদপান বেড়ে যাবে। ২৯। প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধু-বান্ধবদের আতিথেয়তা বেড়ে যাবে। ৩০। সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকা ধারণ করবে। ৩১। অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে। ৩২। মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। ৩৩। ঘন ঘন বাজার/মার্কেট নির্মিত হবে। ৩৪। সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হ আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে। ৩৫। দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী জ্ঞান (ইলম) শিক্ষা ও প্রচার কর হবে। ৩৬। ইহুদী, খৃস্টানদের মত মুসলিমদেরও লক্ষ্য, উদ্দেশ্ হবে দুনিয়ার সম্পদ, সম্মান আর ক্ষমতা অর্জন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু ভাবে দেখুনতো উপরে বর্ণিত কিয়ামতের আলামতগুলো বর্তমানে দেখা যাচ্ছে কিনা। +++++++++++++++++++++++++++ আলামতে কুবরা বা বড় আলামতঃ কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত গেলে হঠাত করেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল (সাঃ) বলেন, মালা ছিড়ে গেলে এর পুতিগুলো যেমন দ্রুত খসে পড়ে ঠিক সেভাবেই কিয়ামতের (বড়) আলামতগুলো একের পর এক প্রকাশিত হত থাকবে। (তিরমিযী) কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছেঃ ১। দুখান (ধোঁয়া)। রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি-কাশির মত অবস্ হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। ২। দাজ্জালের আত্মপ্রকাশ। ৩। হযরত ঈসা (আঃ) এর অবতরন। ৪। ইয়াজূজ-মাজূজ। ৫। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৬। দাব্বাতুল র্আদ (প্রাণীবিশেষ যা মাট ভেদ করে বের হবে)। ৭। তিনটি ভূধ্বস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্ত আরেকটি জাযীরাতুল আরবে। ৮। আর শেষটি হচ্ছে, ইয়ামান থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। (মুসলিম)
কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমণ। সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে এক বছরের মত লম্বা। দ্বিতীয় দিনটি হবে একমাসের মত। তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মত। আর বাকী দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতই হবে। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেনঃ যে দিনটি এক বছরের মত দীর্ঘ হবে সে দিন কি এক দিনের নামাযই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেনঃ ‘‘না; বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামায পড়বে’’।[1] এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ‘‘আখেরী যামানায় কিয়ামতের পূর্বে মুসলিমগণ পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে’’। তিনি এ সমস্ত যুদ্ধে শরীক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। ###### কিয়ামতের ছোট আলামত ভূমিকম্প বৃদ্ধি পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ لَا تَقُوْم السَّاعَةُ حَتَّى َتَكْثُرَ الزَّلَازِلُ ‘‘বেশী বেশী ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা’’। বুখারী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। ##### নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোষাক আবিস্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে’’।[1] অর্থাৎ তাদের পোষাকগুলো এমন সংকীর্ণ ও আঁট-সাট হবে যে, তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বুঝা যাবে। এই হাদীছটিতে নবুওয়াতের সুস্পষ্ট মু'জেযা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে। [1] - ইমাম হায়ছামী বলেনঃ ইমাম বুখারী এই হাদীছের বর্ণনাকারীদের থেকে হাদীছ গ্রহণ করেছেন, মাজমাউজ্ জাওয়ায়েদ, (৭/৩২৭)। ##### মুসলিম শরীফে হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেনঃ ‘‘একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট আগমণ করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেনঃ যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবেনা। (১) ধোঁয়া (২) দাজ্জালের আগমণ (৩) ভূগর্ভ থেকে নির্গত দাববাতুল/দাব্বাতুল আরদ্ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমণ ৪) পশ্চিম দিক থেকে সূর্যোদয় (৫) ঈসা ইবনে মারইয়ামের আগমণ (৬) ইয়াজুয-মা’জুযের আবির্ভাব (৭) পূর্বে ভূমিধসন (৮) পশ্চিমে ভূমিধসন (৯) আরব উপদ্বীপে ভূমিধসন (১০) সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে’’।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy