5 Answers
পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণী কোন গুলো? যদি শোনেন এমন কোন বাদুরের কথা, যার ওজন একটা পয়সার ওজনের চেয়ে হাল্কা, অথবা যদি শোনেন এমন বানরও আছে, যা আপনার হাতের তালুতে ধারণ করা যায়, তাহলে নিশ্চয়ই সেগুলোকে ক্ষুদ্রতম প্রাণীর তালিকায় ফেলবেন। কিন্তু বিজ্ঞানীরা মাথা নেড়ে বলবেন যে, হতে পারে ওগুলো স্বজাতীয়দের মধ্যে ক্ষুদ্রতম। তাই বলে প্রাণিজগতের মধ্যে ক্ষুদ্রতম নয়। ক্ষুদ্রতম প্রাণীর যথার্থ অর্থ হলো ব্যাকটেরিয়াম বা জীবাণু। বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণরূপ এই ব্যাকটেরিয়াম বা জীবাণুর প্রথম ছবি তুলেছেন। সেই ব্যাকটেরিয়াম এতই ক্ষুদ্র যে, দেড় লাখের বেশি ব্যাকটেরিয়ামকে মানুষের মাথার চুলের অগ্রভাগে ধারণ করা যেতে পারে। বলাবাহুল্য ব্যাকটেরিয়াম হলো একবচন শব্দ। এর বহুবচন ব্যাকটেরিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy