সনদপত্রে বাবার নাম পরিবর্তন করা লাগবে কি?

আমার বাবার আইডি কার্ড এ নাম আছে, (মোঃ ইউছুফ উদ্দিন) কিন্তু আমার সকল একাডেমিক কাগজপত্রে বাবার নাম দেয়া আছে, (মোহাম্মদ ইউছুফ)।  আমি যদি আমার বাবার রেপারেন্স এ চাকরি তে ডুকতে চাই, তাহলে কি আমি কোন সমস্যায় পড়তে পারি? কেউ জেনে থাকলে, দয়া করে, উত্তর দিবেন,।
2633 views

2 Answers

হ্যা সমস্যায় পড়তে পারেন|

2633 views Answered

হ্যা এটা অবশ্যই পরিবর্তন করতে হবে, এক্ষেত্রে আপনি যে কোন একটা পরিবর্তন করলেই সমস্যা দূর করতে পারবেন, আর আমার পরামর্শ হবে, আপনার বাবার আইডি কার্ডটাই পরিবর্তন করেন, তা না হলে, আপনার সকল সনদ, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সহ অন্যান্য কাগজ পত্র পরিবর্তন করতে হবে, আর যদি আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবার আইডি কার্ডের নাম পরিবর্তন করেন তাহলে, সময় কম লাগবে আর অনেক কাগজপত্রও পরিবর্তন করা লাগবে না। কিন্তু আরো ভাই বোন থাকলে তাদের কাগজপত্রাদিও দেখে নিবেন।

2633 views Answered

Related Questions

Next steps