বিটকয়েন ভবিষ্যত কি?
1 Answers
এটার অবস্থা হয়েছে ঠিক আমাদের শেয়ার বাজারের মত। গুজব আর হুজুগে যেভাবে শেয়ার মার্কেটকে আমরা Bull Market হতে দেখেছি তেমনি ভাবে Bitcoin
ও বেড়ে গিয়েছিল। কিন্তু শেয়ার বাজারের তো তবু Regulatory Body আছে। Bitcoin এর কিন্তু কিছুই নেই।
কিছুদিন আগেও বাংলাদেশ ব্যাংক পত্রিকাতে সতর্কবার্তা দিয়েছে এটার ব্যাপারে। মূলত এর কোন Value ই নেই। যারা এটার দাম বাড়ায় তারা যে কোন মুহূর্তে সব বিক্রি করে দিয়ে সাধারণদের পথে বসাবে। আর কিছুটা জনসচেতনতা বাড়ার কারণে সাধারণ মানুষের আস্থা এর উপর কমে এসেছে। তাই এর দামও কমে যাচ্ছে এবং আরও কমবে।
একে Digital Currency উপাধি দেয়া হয়েছে। আসলে এর কোন বৈধতাই নেই। কোন দেশের সরকার এবং পৃথিবীর কোন অথরিটি এর দায়িত্ব নিবে না। কাজেই আপনি আমি কেন এবং কিসের ভিত্তিতে এর মাধ্যমে লেনদেন করব বা এটি ক্রয় বিক্রয় করব? এটা কি সম্পূর্ণভাবে Illogical নয়?
কাজেই আপনার এবং অন্যান্য পাঠকদের প্রতি আমার একান্ত পরামর্শ এবং অনুরোধ থাকবে এর ভবিষ্যৎ নিয়ে কেউ ভাববেন না। চিন্তাই করবেন না এর কি হবে। এটা একসময় Destiny - র মত উধাও হয়ে যাবে!
আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy