2 Answers
সাধারনত ঠান্ডা লেগে এই রোগ হয়ে থাকে। এ ছাড়া ঋতূ পরিবর্তন, রক্তাধিক্য এবং স্ক্রুফলা ধাতুর ব্যক্তিগনের ঘাম হবার সময় হঠাৎ ঠান্ডা লেগে সেই ঘাম বন্ধ হয়ে এই রোগের সৃষ্টি করতে পারে।
টনসিল বিভিন্ন কারণে হয়ে থাকে। টনসিল হচ্ছে একধরণের লিম্ফয়েড টিস্যু বা গ্রন্থি যা আমাদের গলার পিছনের অংশে থাকে। টনসিল সাধারণদ দেহে শ্বেত রক্তকণিকা তৈরি করে থাকে। শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রবেশকারী বিভিন্ন রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। কখনো শ্বেতরক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে ঠিকমতো কাজ করতে না পারলেই দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়াঘটিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তখন এইসব জীবাণুকে ধ্বংস করতে টনসিল গ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে বিভিন্ন ধরণের ইনফেকশন হয়ে এই গ্রন্থি ফুলে যায় তখন তাকে টনসিলাইটিস বা টনসিল বলে। আবার সাধারনত সর্দি-ঠান্ডা থেকেও এই রোগ হয়ে থাকে। সর্দি-ঠান্ডার জন্য যেসব ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বায়ী সেইসব ব্যাকটেরিয়া ও ভারাসের কারণে টনসিল বা টনসিলাইটিস হয়ে থাকে। এ ছাড়া ঋতূ পরিবর্তন, রক্তাধিক্য এবং স্ক্রুফলা ধাতুর ব্যক্তিগনের ঘাম হবার সময় হঠাৎ ঠান্ডা লেগে সেই ঘাম বন্ধ হয়ে এই রোগের সৃষ্টি করতে পারে। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে বিশেষ করে স্ট্রেপটোকক্কাস গোত্রের ব্যাকটেরিয়া টনসিলের প্রদাহ সৃষ্টি করে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy