2 Answers

দাড়িয়ে যিকির করা নির্দেশ আছে কিংবা নাই সেটা নির্দিষ্ট করে বলতে পারবনা। তবে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন: তোমরা নিজ পালনকর্তাকে ডাকো। বিনীতভাবে ও সংগোপনে। নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। (সূরা আরাফ: আয়াত ৫৫) হাদিসে আছে: খায়বার যুদ্ধে সাহাবায়ে কেরামের তাকবির ধ্বনি উচ্চস্বরে হয়ে গেলে রাসূল (সাঃ) বলেন,হে জনগণ,নরম হও বিনম্র আওয়াজে ডাকো তোমরা কোন বধির বা অনুপস্থি কাউকে ডাকছ না।(মূসলিম)

2840 views Answered

যিকর করা অর্থ আল্লাহকে স্মরণ করা, দীনী বিষয়াদি আলোচনা করা, দুআ দরুদ পাঠ করা। সুতরাং যিকরের বিষয়টি ব্যাপক ও বিস্তৃত। সুতরাং আল্লাহকে স্মরণ করা বা দীনী কোনো বিষয়ে আলোচনা করা ইত্যাদি শুয়ে বসে দাঁড়িয়ে সব অবস্থায় হতে পারে। এতে কোনো সমস্যা নেই। এবং এ ক্ষেত্রে নারী পুরুষের মাঝেও কোনো পার্থক্য নেই। মহিলাদের জন্য করণীয় হলো তারা যতোটা সম্ভব নিরব জিকর আযকার করবে। তবে  বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করে দাঁড়িয়ে প্রচলিত যিকর করার বিধান ইসলামে নেই। সুতরাং মহিলাদের জন্য দাঁড়িয়ে প্রচলিত যিকর করা বিধিত হবে না।

2840 views Answered

Related Questions

Next steps