"কায়েম" শব্দটা কি "কায়েম" কেন বলা হয়?
আমি একটু "কায়েম" শব্দটি নিয়ে চিন্তিত আছি এইযে "কায়েম" শব্দটা কেন ব্যবহার করা হয়? "কায়েম" শব্দের মূল অর্থ কি??
3148 views
3 Answers
কায়েম শব্দটি আরবী। এর বাংলা অর্থ: দণ্ডায়মান; উদীয়মান; বিদ্যমান; সোজা। তথ্যসূত্র: আল মুনীর (অারবী-বাংলা অভিধান) ৮১৬।
3148 views
Answered
কায়েম শব্দের শুদ্ধ উচ্চারণ হলো কায়িম। কায়িম শব্দটি আরবী ভাষার কর্তাবিশেষ্য। এর অর্থ দণ্ডায়মান, বিদ্যমান, খাড়া, স্থির, প্রতিষ্ঠিত। উচ্চারণ ভেদে এটা আবার নির্দেশসূচক ক্রিয়াও হয়। তখন অর্থ হবে সংগ্রাম করো, বিরোধিতা করো। পবিত্র কুরআন নামাজ কায়েম করার কথা এসেছে। এর অর্থ হলো নামাজকে তার সকল ফরজ, ওয়াজিব, সুন্নাতসহ পরিপূর্ণ মনোযোগ সহকারে আদায় করা।
3148 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy