2 Answers
ত্রয়ী সূত্র [Law of Triads]:- রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌলের জোটের মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অপর মৌলদ্বয়ের পারমাণবিক ভর দুটির গড় মানের সমান । এই সূত্রের ভিত্তিতে ডবারাইনার কয়েকটি মৌলকে তালিকার আকারে সাজান ।
Li 7 Ca 40 S 32 Cl 35.5
Na 23 Sr 88 Se 78 Br 80
K 39 Ba 137 Te 125 I 127
☼ অকটেভ ব অষ্টক সূত্র [Law of Octaves]:- 1864 খ্রিস্টাব্দে নিউল্য্যান্ড [Newland] বিভিন্ন মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন যে, কোন নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরের অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয় । যেমন—
Li (7) Be (9.02) B (10.8) C (12) N (14) O (16) F (19)
Na (23) Mg (24) Al (27) Si (28) P (31) S (32) Cl (35.5)
K (39) Ca (40)
ওপরের তালিকা অনুসারে Li -কে প্রথম মৌল ধরে পরের অষ্টম মৌল হয় Na, আবার Na -কে প্রথম মৌল পরের অষ্টম মৌল হয় K । প্রকৃতপক্ষে দেখা যায় Li, Na এবং K -এর মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের অনেক মিল আছে— নিউল্য্যান্ড এই বিষয়টির নাম দেন অষ্টক সূত্র । এই সূত্রের মূল কথা হল— মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে । এই সূত্রগুলি কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সমস্ত মৌলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় না । ফলে সূত্রগুলির নিজ নিজ কিছু সাফল্য থাকলেও সার্বজনীনভাবে স্বীকৃতি পায় নি ।
পর্যায় সারণির দুটি মৌলের পারমানবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমানবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম বা বৈশিষ্ট্য প্রায় একইরকম। এই তিনটি মৌলকে পারমানবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। মৌল তিনটি কে "ডোবেরাইনার ত্রয়ী" বলা হয়।যেমনঃ লিথিয়াম(৭) ও পটাসিয়াম(৩৯) পারমাণবিক ভরের গড় সোডিয়াম(২৩) এর পারমাণবিক ভরের প্রায় সমান।
বিজ্ঞানী ডোবেরাইনার এই তত্ত্ব দেয় বলে একে ডোবেরাইনার ত্রয়ী বলে।
তথ্যসূত্রঃ রসায়ন (নবম-দশম শ্রেণী)
মৌলের পরে ব্রাকেটে পারমানবিক ভর দেয়া আছে। ওটা পারমানবিক সংখ্যা মনে করবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy