4 Answers

যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+

আয়ন প্রদান করে তাদেরকে এসিড বলে।।

5892 views

অারহেনিয়াসের মতে"যেসকল পদার্থ জলীয় দ্রবণে H+অায়ন প্রদান করে তাদেরকে এসিড বলে।"

ব্রনস্টেড-লাউরীর মতে"বিক্রিয়ায় H+ অায়ন দানকারী পদার্থকে এসিড বলে।"

লুইস তত্ত্ব অনুসারে"যে রাসায়নিক সত্ত্বা বিক্রিয়ায় এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তাকে এসিড বলে।"

5892 views

যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড (Acid) বলে।Acid শব্দটির উৎপত্তি অ্যাসিডাস (Acidus) কিংবা এসিয়ার হতে; যার অর্থ টক। টক স্বাদযুক্ত সব বস্তুর মধ্যে অ্যাসিড থাকে। তেঁতুল, লেবু প্রভৃতিতে জৈব অ্যাসিড বিদ্যমান। এসকল অ্যাসিড অতি অল্প পরিমাণে থাকে বলে ক্ষতিকারক নয়। কিন্তু পরীক্ষাগারে ব্যবহৃত অ্যাসিড (যেমন : হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি) অত্যন্ত তীব্র। এগুলোকে অজৈব বা খনিজ অ্যাসিড বলে।

5892 views

যেসব বস্তু নীল লিটমাস পেপার কে লাল করে,তাকে এসিড বলে ।

5892 views