strick rate কি?

cricket  খেলায় প্লেয়ারের strike rate টা কি? এটা দিয়ে কি বোঝাননো হয়
3693 views

2 Answers

স্ট্রাইক রেট (ইংরেজি: Strike rate) ক্রিকেট খেলায় ব্যবহৃত পরিভাষা। ক্রিকেটে দুইটি ভিন্ন ভিন্ন পরিসংখ্যানে স্ট্রাইক রেট ব্যবহার করা হয়। ব্যাটিং স্ট্রাইক রেটে একজন ব্যাটসম্যান কতটুকু স্বাবলীল ভঙ্গীমায় ব্যাটিং করে রান সংগ্রহ করতে পারেন তা ধরা হয়। ব্যাটিং স্ট্রাইক রেটের সাথে ব্যাটসম্যানের সম্পর্ক গভীরভাবে বিরাজমান। একজন ব্যাটসম্যান প্রতি ১০০ বল খেলে গড়ে কত রান সংগ্রহ করেছেন তা বুঝায়। উচ্চ পর্যায়ের স্ট্রাইক রেট মানেই একজন ব্যাটসম্যানের দ্রুত রান সংগ্রহ করা। কিন্তু টেস্ট ক্রিকেটে স্ট্রাইক রেটের ভূমিকা গৌণ। এখানে আউট না হয়ে তার রান তোলার সক্ষমতাকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। অর্থাৎ, টেস্ট ব্যাটসম্যানের কাছে স্ট্রাইক রেটের তুলনায় তাঁর ব্যাটিং গড়ই সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। সীমিত ওভারের ক্রিকেটে স্ট্রাইক রেটকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় আনা হয়। এ স্তরের ক্রিকেটে প্রত্যেক দল কেবলমাত্র একবার পরস্পরের মুখোমুখি হয় ও ইনিংসে বল সংখ্যা নির্দিষ্ট করা থাকে। ফলে, ব্যাটসম্যান খুব দ্রুত রান করতে থাকলে দলের রান সংখ্যাও দ্রুতলয়ে বৃদ্ধি পায় ও জয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। টুয়েন্টি২০ ক্রিকেটে ১৫০ ঊর্ধ্ব স্ট্রাইক রেট অতি সাধারণ ঘটনা হিসেবে স্বীকৃত। একদিনের ক্রিকেটে একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেটকে প্রধান নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। উচ্চ স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানকে নিম্নতর স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানের তুলনায় অধিক প্রাধান্য দেয়া হয়ে থাকে।

3693 views Answered

Strike rate বলতে একজন প্লেয়ার কতটুকু সাবলীল ভঙ্গিমায় ব্যাটিং/বোলিং করছে তা পরিসংখ্যান আকারে বুঝানো হয়|অর্থাৎ ব্যাটিংয়ের উর্দ্ধমুখী রেট বলতে কত দ্রুততার সাথে রান তুলছে তা জানা যায়|১০০+ স্ট্রাইক রেট হলে প্রতি বলে ১ রানের বেশি করে রান উঠছে|বোলিংয়ে নিম্নমুখী রেট বলতে প্রতি উইকেট নিতে কত বল খরচ হচ্ছে তা জানা যায়|

3693 views Answered

Next steps