1 Answers
সাতটি মুআল্লাকাই কাবা শরীফে ঝুলিয়ে রাখা হয়েছিল ৷ তার কারণ, আরবদের নিয়ম ছিল যে , তাদের কেউ কোন কবিতা রচনা করলে তা কুরায়শদের নিকট পেশ করত ৷ কুরায়শদের অনুমোদন পেলে সম্মানার্থে তা কাবার গায়ে ঝুলিয়ে রাখা হত ৷ এভাবে একত্রিত হতে হতে এই সাত টি মুআল্লাকা একত্রিত হয়ে যায় ৷
নিচে সাব আ মুয়াল্লাকার কবি ও তাদের কবিতার প্রথম চরণ বাংলায় দেওয়া হলঃ (মূলত কবিতা গুলো আরবিতে)
প্রথম মুআল্লাকা রচয়িতা___
ইমরুল কায়স ইবনে হাজর।
তার রচিত প্রথম পঙক্তিঃ
"দাঁড়াও, প্রিয়তমা ও তার বাসগৃহের বিরহে একটু কেঁদে নেই।"
দ্বিতীয় মুআল্লাকা রচয়িতা___
যিয়াদ ইবনে আমর ইবনে মুয়াবিয়া।
তার প্রথম পঙক্তি হলোঃ
"উলইয়া ও সানাদে অবস্থিত হে আমার প্রিয়ার গৃহ ৷ সে অতীত হয়ে গেছে আর তার বিরহ অনেক দীর্ঘ হয়ে গেল।"
তৃতীয় মুআল্লাকার রচয়িতা___
যুহায়র ইবনে আবু সুলামী রবীয়া।
তার প্রথম পংক্তি হলোঃ
"দাররাজ ও মুতাছাল্লামের কঠিন ভুখণ্ডে অবস্থিত এই নীরব ধ্বংস স্তুপই কি আমার প্রিয়তমা উম্মে আওফার স্মৃতি?"
চতুর্থ মুআল্লাকার রচয়িতা___
তারফা ইবনুল আবদ্ ইবনে সুফিয়ান।
তার প্রথম পঙক্তি হলোঃ
"ছাহমাদের পাথুরে অঞ্চলে আমার প্রিয়া খাওলার বাসগৃহের স্মৃতি নারীদের মহিলাদের হাতের অবশিষ্ট উলকি রেখার ন্যায় ঝলমল করছে বলে মনে হয়।"
পঞ্চম মুআল্লাকার রচয়িতা___
আনতারা ইবনে শাদ্দাদ।
তার প্রথম পঙক্তি হলোঃ
"আগেকার কবিরা এমন কোন অপূর্ণতা রেখে যাননি, যা পুরন করা বাকী রয়েছে ৷ তােমাতে অনেক আন্দাজ অনুমানের পর তুমি তাে প্রিয়ার গৃহের সন্ধান পেয়েছ।"
ষষ্ঠ মুআল্লাকার রচয়িতা___
আলকামা ইবনে আবদ্ ইবনে নুমান।
তার প্রথম পঙক্তি হলোঃ
"তােমাকে নিয়ে আমার সৌন্দর্য পিয়াসী প্রাণ উচ্ছসিত হলো যখন যৌবন বিগত প্রায় এবং বার্ধক্য এসে হানা দিলো।"
সপ্তম মুআল্লাকার রচয়িতা___
লাবিদ ইবনে মালিক।
তার প্রথম পঙক্তি হলোঃ
"মিনার যে গৃহে আমার প্রিয় কখনো অল্প সময় কখনো দীর্ঘ সময় অবস্থান করতো, তার চলে যাওয়ার ফলে সব বিরান হয়ে গেছে ৷ মিনার গাওল ও রিজাম নামক স্থানও এখন সম্পুর্ণ জনবসতি শূন্য।"
(আল বিদায়া ওয়ান নিহায়াঃ দ্বিতীয় খন্ড )
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy