মায়ানমারে রোহিঙ্গা ইস্যুর কারণ কি কি এবং এর সমাধানের উপায় কি?
রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক হওয়া স্বত্তেও তাদেরকে দেশান্তরিত হতে হচ্ছে।এই দেশান্তরিত হওয়ার কারণ ওরা মুসলিম না কি অন্য কিছু? আন্তর্জাতিক ভাবে কি এর কোন সমাধান আছে?.
2929 views
1 Answers
ভারত আর চীনের একটা আন্তর্জাতিক চক্র রয়েছে। প্রথমত তারা মুসলমান তাই তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর হয়েছে। আর এখন তাদের পিছনে রয়েছে চীন ও ভারত। যদিও তারা কিছু প্রকাশ করছে না। ভারত ও চীন এখন এক চরম প্রতিযোগিতার মধ্যে রয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, রোহিঙ্গা ইস্যুতে এই দুটি দেশকে পাশে পাচ্ছে না বাংলাদেশ। মিয়ানমার ও তাদের রোহিঙ্গা নীতিই এই দুটি দেশের স্বার্থের সঙ্গে বেশি যায় বলে অন্তত এখন পর্যন্ত চীন ও ভারত মনে করছে। তবে ‘ইসলামি সন্ত্রাসবাদের’ বিপদকে এখানে বড় করে দেখা হলেও অর্থনৈতিক স্বার্থ, বিনিয়োগ ও ভূরাজনীতির হিসাব-নিকাশটিকেই আসল বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। ভূরাজনীতির চক্র সহ রয়েছে আর্থনৈতিক চক্র। যে দেশ তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে সে দেশ এগিয়ে যাবে। তাই মায়ানমার এত নির্যাতন করতে পারছে।
সমাধানের উপায়:-
১.বিশ্ব বিবেককে জাগ্রত করা।
২.জাতিসংঘর চোখে ধরিয়ে দেওয়া।
৩.আঞ্চলিক দেশসমূহের ভূ-রাজনৈতিক স্বার্থের উপর রোহিঙ্গা-ইস্যুর নেতিবাচক প্রভাব তুলে ধরা।
৪.আন্তর্জাতিক প্রটোকলকে সামনে রেখে রোহিঙ্গা-ইস্যু নিয়ে আলোচনার জন্য মায়ানমানের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা।
2929 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy