প্রস্রাবের সময় ও পরে জালাপোড়া করছে এবং প্রস্রাব হলুদ হচ্ছে এর চিকিসা কি?
জালাপোড়া হয় সবসময়, অসস্তি লাগে, ঘনঘন প্রস্রাব লাগে,হলুদ প্রস্রাব হয়।।কি খেলে ভাল হবে।।৭-৮ দিন ধরে এ সমস্যা।। আমার বয়স ১৭
2 Answers
প্রস্রাব করতে অস্বস্তি অনেকেরই হতে পারে। তবে আপনি যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করেন, তবে আপনার হয়তো ডিসইউরিয়ার সমস্যা হয়েছে। এই সমস্যায় প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া ও অস্বস্তি হয়। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই খুব প্রচলিত সমস্যা। তবে পুরুষের তুলনায় নারীদের সমস্যাটি বেশি হয়। প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়া হওয়ার একটি কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য এটি হতে পারে। এ ছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে সংক্রমণ হওয়া, যৌনবাহিত রোগ, ভ্যাজাইনাল ইনফেকশন, পানিশূন্যতা— এগুলোর কারণেও কিন্তু প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। সমস্যাটি খুব বেশি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে এর আগে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো মেনে চললে সমস্যাটি কমাতে সাহায্য করবে। স্বাস্থ্যবিষয়ক টপ টেন হোম রেমিডি জানিয়েছে এই ঘরোয়া পদ্ধতিগুলোর কথা। Advertisement পানি পানের পরিমাণ বাড়ান পানি পানের পরিমাণ বাড়ালে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা কম হবে। পানি শরীর থেকে দূষিত ব্যাকটেরিয়াগুলো বের করে দেবে। এটি প্রস্রাব ঠিকঠাক মতো হতে সাহায্য করবে। এ ছাড়া প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা হলে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেমন ধরুন স্যুপ, জুস; পাশাপাশি পানিজাতীয় ফল ও সবজি খেতে হবে। গরম চাপ গরম চাপও দিতে পারেন। এতে ব্লাডারের চাপ কমবে এবং ব্যথা কমবে। এ জন্য আপনি হিটিং প্যাড ব্যবহার করতে পারেন অথবা কোনো কাপড় তাপে গরম করে পেটে ব্যবহার করতে পারেন। একে তলপেটে পাঁচ মিনিট রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। আবার দিন। এভাবে কয়েকবার করুন। দই দইয়ে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। এটি শরীরের পিএইচের ভারসাম্য রক্ষা করে। প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে প্রতিদিন দুই থেকে তিন কাপ দই খান। আর হলুদ রঙের প্রস্রাব হয় ইউরোক্রোম নামে একটি উপাদানের কারণে এই রং থাকে আমাদের প্রস্রাবের। পিত্তরসের একটি বর্জ্য উপাদান থেকে ইউরোক্রোম নিঃসরণ হয়। এই ম্লান হলুদ রঙের প্রসাব বলে দেয় স্বাভাবিক মাত্রায় ৯৬ ভাগ পানি আর বাকিটুকু বাড়তি লবন, হরমোনসহ অন্যান্য বর্জ্য রয়েছে প্রস্রাবে, যা সুস্থতাকে নির্দেশ করে।উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হলে বুঝতে হবে আপনি ভিটামিন খাচ্ছেন। বিশেষ করে ভিটামিন বি এবং সি-এর কারণে এই রঙের প্রস্রাব হয়। খাবারে যে পরিমাণ ভিটামিন থাকে, তাতে এরকম প্রস্রাব হওয়ার কথা নয়। তবে, ভিটামিন পিল বা অন্য কোনো রকম ভিটামিন ওষুধ গ্রহণের বেলায় বাড়তি ভিটামিনটুকু বেরিয়ে যায় প্রস্রাবের সঙ্গে। অন্যান্য ভিটামিন শরীরে জমা থাকলেও সি ও বি ভিটামিন পানিতে দ্রবণীয় বলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। ফলে প্রস্রাবের রঙে এই বদল আসতে পারে।
আপনি হামদর্দ কোম্পানীর প্রাকৃতিক
২ টি ওষুধ সেবন করুন। ঠিক হয়ে যাবে।
১. Syp. Alkuli
৩ চামচ ২ বার- ১ গ্লাস পানিতে মিশিয়ে খাবেন (১মাস)
2.Syp. Icturn
৩ চামচ ২ বার (১মাস)
আপনাকে প্রচুর পানি পান করতে হবে
এবং বিশ্রামে থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy