করনীয় কি?
প্রস্রাব এর সময় ও পরে লিঙ্গ জালাপোড়া করছে..
অসস্তি অনুভব করছি...সারাক্ষণ ব্যাথা করছে আর জলছে..আমার বয়স ১৭...
প্লিজ দ্রুত বলবেন
2 Answers
আপনি প্রতিদিন প্রচুর পরিমানে পানি পান করবেন, শাক-সব্জি বেশি করে খাবেন, ফলমূল খাওয়ার অভ্যাস করবেন, আশযুক্ত খাদ্য খাবেন এবং প্রস্রাব পায়খানা কখনো আটকে রাখার চেষ্টা করবেন না কারন এতে প্রস্রাবের চাপ আরও বেড়ে যেতে পারে এবং প্রস্রাবের জ্বালাপোড়াও বেড়ে যেতে পারে। এতে আশা করি আপনার সমস্যা কমে যাবে।
আপনি যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করেন, তবে আপনার হয়তো ডিসইউরিয়ার সমস্যা হয়েছে। এই সমস্যায় প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া ও অস্বস্তি হয়। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ।। প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়া হওয়ার একটি কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য এটি হতে পারে। এ ছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে সংক্রমণ হওয়া, যৌনবাহিত রোগ, ভ্যাজাইনাল ইনফেকশন, পানিশূন্যতা— এগুলোর কারণেও কিন্তু প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে।।। সমস্যাটি খুব বেশি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আপনি ভালো urologist বিভাগের ডাক্তার দেখাতে পারেন।।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy