অতিরিক্ত বগল ঘামার কারণ ও এর সমাধান কি?

আমার অতিরিক্ত বগল ঘামায় যা সত্যিই অসহ্যকর, অন্য সবার তো বগলই ঘামায় না। কিন্তু আমার কেনো এত বগল ঘামায়? বগলের স্থানটি খুবই নোংরা ও আঠালো হয় যা খুবই লজ্জাকর। কেউ আছেন এর সমাধান সম্পর্কে ভালো জানেন? 

3954 views

1 Answers

বগল, পেট কিংবা হাত পা ঘামার অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত মানসিক চিন্তা বা স্নায়ু চাপ ও উত্তেজনার কারণে হতে পারে আবার কিছুটা বংশগত ব্যাপারও থাকে। শরীরে গ্লুকোজের স্বল্পতা বা শরীরে ভিটামিনের অভাব থাকলে হাত-পা অতিরিক্ত ঘামতে পারে। এখন আপনার সমস্যা যেহেতু বগল নিয়ে তাই আপনি চাইলে একটি কার্যকরী ও প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন সমাধান করতে নিতে পারবেন। এর জন্য আপনার লাগবে ফিটকিরি আর কেরাম খেলার বোরিক পাউডার। গোসলের পর বগলে ভালো করে ফিটকিরি ঘষুন। এতে বগল ঘামার পরিমাণ একটু হলেও কমবে। আর পোশাক পরার আগে বগলের তলায় একটুখানি বোরিক পাউডার লাগিয়ে নিলে এতে আরো কম ঘাম হবে। তাই বাজে দুর্গন্ধ হওয়ার চান্স অনেক কমে যাবে। শীত কিংবা গ্রীষ্ম যাই হোক না কেন আপনি সব সময় এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন।আর চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ওষুধ গ্রহণ করবেন না।

3954 views Answered

Related Questions

Next steps