1 Answers

হয়ত আপনি তাকে খুব ভালোবাসতেন তাই তার কথা বেশি চিন্তা করেন বলে তাকে স্বপ্নে দেখেন । তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সর্বাবস্থায় তাদের জন্য দো‘আ ও ছাদক্বা করা উচিত। মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন- যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) শয়তানের পক্ষ থেকে- যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে (গ) নিজের খেয়াল ও কল্পনা- যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)। স্বপ্নে ভাল কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। চাইলে অন্যকেও সে বিষয়ে অবহিত করবে । আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে, বাম দিকে তিনবার আঊযুবিল্লাহ বলে থুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে। কাউকে সে বিষয়ে বলবে না (বুখারী হা/৭০৪৫)। – মুরুবীদের বলে থাকেন "তোমার প্রিয় বা তোমার কাছে হয়তো কোন মৃত ব্যক্তি স্বপ্নে দেখা দিচ্ছে অর্থাৎ তুমি হয়তো কোন আমলদার ব্যক্তি তাই তোমাকে অনুরোধ করছে বা এমন কিছু হতে পারে যে তার আত্মার মুক্তির জন্য খোদার কাছে প্রার্থনা করতে বলছে তোমাকে। আমাদের দেশে একটি কুসংস্কার আছে যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা খুব খারাপ লক্ষন । সবকিছু মহান আল্লাহ ভালো জানেন । === বেশতো ।

3345 views Answered

Related Questions

Next steps