1 Answers
১. ***এসিসিএ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইউকে’র প্রফেশনাল সিএ ডিগ্রি। যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স, তাই একজন শিক্ষার্থী এসএসসি, এইচএসসি কিংবা ‘ও’-লেভেল শেষ করার পরই ফাউন্ডেশন ডিপ্লোমা (এফডি) কোর্স শেষ করে এসিসিএ’র পথে যাত্রা শুরু করতে পারে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা সরাসরি এসিসিএ শুরু করতে পারেন। এসিসিএর অধীনে প্রধানত দুটি কোর্স পরিচালিত হচ্ছে ফাউন্ডেশন ডিপ্লোমা (এফডি) এবং চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট। এফডি অথবা এসিসিএ কোর্সে সারা বছরই ভর্তি হওয়া যায়। মাত্র এক বছরে এফডি কমপ্লিট করে একজন শিক্ষার্থী সরাসরি এসিসিএ পার্ট-২ শুরু করবেন। পরবর্তী দেড় বছরে এসিসিএ পার্ট-২ করলে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, ইউকে থেকে অনার্স ইন অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিং ডিগ্রিটি অর্জন হয়ে যাবে। তারপর দেড় বছরে এসিসিএ পার্ট-৩ কমপ্লিট করলে একজন শিক্ষার্থী হয়ে যাবে ইউকের কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। অর্থাত্ মাত্র তিন থেকে চার বছরে ইউকের অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিংয়ে অনার্স ডিগ্রিসহ একজন কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া সম্ভব। আমাদের দেশে এসিসিএ এবং এফডির সব পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হয়। ২. কোনো শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেলে অথবা ‘ও’ লেভেলে দুটি বিষয়ে ‘এ’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘বি’ গ্রেড পেলে এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অথবা তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড পেলে সরাসরি ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে চার বছর। অথবা যেকোনো বিভাগ থেকে স্মাতক বা স্মাতকোত্তর ডিগ্রিধারীরা ন্যূনতম সাত পয়েন্ট পেলে সিএ পড়তে পারবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে কোর্সের মেয়াদ তিন বছর। এসিএমএ/এফসিএমএ অথবা এসিসিএ করা থাকলে প্রফেশনাল লেভেল-১ পরীক্ষা থেকে অব্যাহতি পাবেন এবং তাদের কোর্সের মেয়াদ হবে দুই বছর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy