1 Answers

এই ক্ষেত্রে জাংশনের ইলেকট্রিক ফীল্ড বৃদ্ধি পাওয়ার কারণে মাইনরিটি কেরিয়ারের বেগ বৃদ্ধি পায়। উচ্চ শক্তি সম্পন্ন কেরিয়ারসমূহ নিকটবর্তী পরমাণুর কো-ভ্যালেন্ট বন্ড ভেঙ্গে ফলে আরো অধিক সংখ্যাক কেরিয়ার উৎপন্ন হয়। এই উৎপন্ন কেরিয়ারগুলি ইলেকট্রিক ফীল্ডের দ্বারা ত্বরাণ্বিত হয়ে তাদের চলার পথে আরো অধিক সংখ্যা কো-ভ্যালেন্ট বন্ড ভেঙ্গে ফেলে, এভাবে শৃঙ্খল রিএকশন চলতে থাকে ফলে অধিক সংখ্যক কেরিয়ার প্রবাহের কারণে উচ্চ মাত্রার রিভার্স কারেন্ট পাওয়া যায়। এই অবস্থায় জাংশন অতি উত্তপ্ত হয় এবং ব্রেকডাউন ঘটে। এই পদ্ধতির ব্রেকডাউনকে আভ্যালেন্স ব্রেকডাউন বলে।

3074 views Answered

Next steps