2 Answers
মেনোরেজিয়া হওয়ার কারণ গুলো হলো: হরমোণের অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীণতা ভ্রুণকোষের অকার্যকারিতা জরায়ুর টিউমার হলে জরায়ুতে পলিপ হলে এডেনোমায়োসিস (Adenomyosis) জরায়ুতে কপারটি (IUD) ধারণ করলে গর্ভকালীন জটিলতা জরায়ু, ডিম্বাশয় অথবা জরায়ু মুখে ক্যান্সার হলে বংশগতভাবে রক্তের রোগের ইতিহাস থাকলে কিছু কিছু ঔষধ যেমন: এসপিরিন (Aspirin) সেবন করলে এছাড়া অন্যান্য সমস্যা থাকলে যেমন- শ্রোণীর প্রদাহ, থাইরয়েডের সমস্যা, Endometriosis এবং যকৃত ও কিডনির অসুখ হলে
মেনোরেজিয়া হলো
পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ অথবা নির্দিষ্ট সময়ের চেয়ে দীর্ঘমেয়াদী মেন্সট্রুয়াল ব্লিডিংকে মেডিকেল টার্মে মেনোরেজিয়া বলা হয়।
আরো বিস্তারিত ভাবে বলতে গেলে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত ঘটলে অথবা মাসিক যদি নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি দিন চলতে থাকে।
কারণ
বিভিন্ন কারণে এমন হতে পারে। উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ সম্পর্কে স্বল্প পরিসরে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি।
- হরমোনাল ইমব্যালেন্স: ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে গেলে।
- এনওভুলেটরী মেন্সট্রুয়াল সাইকেল: যাদের রিসেন্ট মেন্সট্রুয়েশন শুরু হয়েছে কিংবা যারা মেনোপজের কাছাকাছি তাদের এমনটা ঘটে।
- ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুতে টিউমার: রিপ্রোডাক্টিভ এইজে এই টিউমার বেশি হয়।
- ইউটেরাইন পলিপ: এটাও বেশির ভাগ ক্ষেত্রে রিপ্রডাক্টিভ এইজে হয়।
- এডেনোমায়োসিস
- মিসক্যারেজ বা একটোপিক প্রেগনেন্সি
- ক্যান্সার: জরায়ুর ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হিসেবে অতিরিক্ত রক্তপাত হতে পারে।
- ব্লিডিং ডিজঅর্ডার: কারো কারো ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা জনিত সমস্যার কারণে বেশি রক্তপাত হয়।
- ঔষধ: যেমন এন্টি কোয়াগুলেন্ট ড্রাগ।
- অন্যান্য আরো কিছু কারণ আছে। যেমন- থাইরয়েডের সমস্যা, মেন্টাল স্ট্রেস এছাড়া এন্ডোমেট্রিয়োসিসের কারণেও মেনোরেজিয়া হতে পারে।
এরকম কিছু দেখা দিলে দ্রুত গাইনি চিকিৎসক এর কাছে চিকিৎসা নিবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy