3907 views

1 Answers

রিং টপোলজিতে সকল নোড সরাসরি একে অপরের সাথে রিং বা বলয় আকৃতিতে সংযুক্ত থাকে। একটি নোড অন্য একটি নোডে প্যাকেট পাঠাতে চাইলে রিং এর পরবর্তী নোডের নিকট পাঠিয়ে দেয়। তখন নোডটি দেখবে প্যাকেটটি তার উদ্দেশে কি না। সেটি তার জন্য না হলে নোডটি ঐ প্যাকেটকে আবার পরবর্তী নোডের নিকট পাঠিয়ে দেয়। নির্দিষ্ট অ্যাড্রেসবিশিষ্ট নোডে না পৌঁছানো পর্যন্ত এভাবে চক্রাকারে প্যাকেট এক নোড হতে আরেক নোডের দিকে প্রবাহিত হতে থাকে।

3907 views