1 Answers
এ ধরণের টপোলজিতে প্রতিটি নোড অন্য নোডগুলোর সাথে যুক্ত থাকে। তাই অনেক সংযোগ তৈরি করতে হয়। এ টপোলজির মূল সুবিধা হল একটি রুট বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নেটওয়ার্ক এর কোন সমস্যা হয়না। কারণ এ ক্ষেত্রে প্যাকেট বিকল্প পথ খুঁজে নেয়। সাধারণত MAN (Metropolitan Area Network) এর ক্ষেত্রে এ ধরণের টপোলজি ব্যবহার করা হয়। নেটওয়ার্কে রাউটারগুলো এমনভাবে সংযুক্ত থাকে যেন প্রত্যেক নোড হতে অপর একটি নোডে কমপক্ষে দুটি রুট থাকে। তবে এ ধরণের নেটওয়ার্ক কনফিগার ও ম্যানেজ করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হওয়ায় হাইব্রিড বা মিশ্র টপোলজি ব্যবহার করা হয়। হাইব্রিড টপোলজিতে উপরোক্ত সকল টপোলজি একসাথে প্রয়োগ করা হয়।
2715 views
Answered