যদি ভুল করে কোথাও ইমেইল পাঠিয়ে ফেলি তাহলে সেটি কি আর ফেরত আনা যায় বা পাঠানো বন্ধ করা যায় কি?
1 Answers
যদি ভুল করে কোন ইমেইল পাঠিয়ে থাকেন তাহলে জিমেইলের আনডু সেন্ট ল্যাব আপনাকে বার্তা পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে সেটিকে বাতিল করে সংশোধন করার পর ইমেইলটি পুনরায় পাঠানোর সুযোগ পাবেন।
এই কাজটি করতে হলে আপনাকে প্রথমে জিমেইলে ঢুকে (লগ-ইন) করে ওপরের ডানে Settings-এ যেতে হবে। এবার এর Labs ট্যাবে ক্লিক করলে গুগলের অনেক উপকারী এবং মজার সুবিধা দেখা যাবে। এখান থেকে Undo Send ল্যাবটি খুঁজে নিয়ে সেটির Enable রেডিও বোতাম নির্বাচন করে পাতার একদম নিচে এসে Save Changes বোতাম চেপে সেটি সংরক্ষণ করুন। এটি সক্রিয় করলে আপনার মেইল ঠিকানা সেটির তালিকাভুক্ত হয়ে যাবে। তাই যেকোনো মেইল পাঠানোর কমপক্ষে ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি প্রত্যাহারের সুযোগ থাকবে।
এবার Settings-এর General ট্যাবে ক্লিক করুন। এখানে Undo Send-এর Send cancellation period: থেকে কত সেকেন্ড পর বাতিল করবেন, তা নির্ধারণ করে দিন। সুবিধামতো সময় বেছে নিয়ে এই পাতার নিচে এসে Save Changes বোতাম চেপে সেটি সংরক্ষণ করে দিন। এখন থেকে যখনই কাউকে বার্তা পাঠানো হবে, জিমেইলের ওপরে পপ-আপে Your message has been sent লেখার সঙ্গে Undo দেখাবে। Undo চাপলে তৎক্ষণাৎ সেটি বাতিল হবে এবং সংশোধনীর জন্য কম্পোজ খুলে যাবে। এবার প্রয়োজনমত সংশোধন করে Send করলেই ইমেইলটি পুনরায় ব্যবহারকারীর কাছে চলে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy