1 Answers
অনেকেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন কিন্তু এখনও কেউ হয়ত আছেন যে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড কি তাই জানেন না , আমার ভাষায় ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড হলো আপনার ব্লগের এ্যাডমিন প্যানেল যেখান থেকে আপনি ইচ্ছা করলে নতুন পোষ্ট যোগ , পোষ্ট মুছে ফেলতে , থিমস্ পরিবর্তন , প্রয়োজনীয় সেটিংস সম্পাদন করতে পারেন।

প্রথমে আমাদের যা করতে হবে সেটা হলো সার্চ ইঞ্জীনকে ব্লক করা , এটি করা জরুরী কারন নতুন কোন ব্লগ খোলা হলে তার ডিজাইনটি অসম্পূর্ণ থাকে আর সে রকম ভালো মানের পোষ্ট থাকে না , এই অবস্হায় যদি কোন সার্চ ইঞ্জীন যদি সদ্য খোলা ব্লগটিকে ইনডেক্স করে তাহলে পরবর্তীতে সার্চ রেজাল্টে আপনার ব্লগটি ওইরকম অসম্পূর্ন দেখাবে।তাই এটিকে ব্লক করতে
প্রথমে সেটিংস(Settings) এ যান , সেখান থেকে গোপনীয়তা সেটিংস(Privacy Settings) এ যান , সেখানে Blog Visibility তে [ আমি চাই আমার ব্লগ সাধারণ পাঠকের জন্য উন্মুক্ত থাকবে কিন্তু সার্চ ইঞ্জিনগুলোকে ব্লক করা হবে (I would like to block search engines, but allow normal visitors) ] তে টিক দিয়ে পরিবর্তন সংরক্ষন করুন(Update) বাটনে ক্লিক করুন।
এখন আমরা বিভিন্ন সেটিংস মেনুর সাথে পরিচিত হবোঃ

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের প্রথম মেনু হলো পোষ্ট সমূহ (Posts)
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদনা ( Edit ) : এই সেটিংস্ থেকে আগেই কোন পোষ্ট করেছেন তা সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add new ) : এই সেটিংস্ থেকে নতুন পোষ্ট লিখতে পারবেন
* পোষ্টের ট্যাগ ( Post Tag ) : এই সেটিংস্ থেকে পোষ্টের ট্যাগ যোগ , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* বিভাগসমূহ ( Categories ) : এই সেটিংস্ থেকে পোষ্টের বিভাগ যোগ , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ২য় মেনু হলো মিডিয়া ( Media )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* লাইব্রেরী ( Library ) : এই মেনু থেকে আগেই আপলোডকৃত ফাইল দেখতে পারবেন , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু নতুন কোন ফাইল আপলোড করতে পারবেন , যেমনঃ ছবি , গান , ভিডিও ইত্যাদি

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৩য় মেনু হলো লিংকসমূহ ( Links )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদন ( Edit ) : এই মেনু থেকে আগেই তৈরীকৃত লিংকগুলোকে , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন লিংক যোগ করতে পারবেন
* লিংকের বিভাগসমূহ ( Link Categories ) : এই মেনু থেকে লিংকগুলো দেখতে পারবেন , নতুন লিংক যোগ করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৪র্থ মেনু হলো পাতাসমূহ ( Pages )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদন ( Edit ) : এই মেনু থেকে আগেই তৈরীকৃত পাতাগুলোকে , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন পাতা যোগ করতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৫ম মেনু হলো মন্তব্যসমূহ ( Comments )
* মন্তব্যসমূহ থেকে মন্তব্য সম্পাদন বা মুছে ফেলতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৬ষ্ঠ মেনু হলো সাজসজ্জা ( Appearance )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* থিমসমূহ ( Themes ) : এই মেনুতে আপনার আপলোডকৃত থিমস্ গুলো দেখা যাবে , এখানে থিমস্ গুলোকে আপনার ব্লগের জন্য এ্যাক্টিভেট বা ডিএ্যাক্টিভ করতে পারেন
* উইজেডসমুহ ( Widgets ) : এই মেনু থেকে আপনি উইজেডগুলো কে আপনার ব্লগের সাইডবারে যোগ করতে পারেন বা মুছে ফেলতে পারেন
* সম্পাদক ( Editor ) : এই মেনু থেকে আপনি এ্যাক্টিভেটকৃত থিমস্ এর বিভিন্ন ফাইলের সোর্স কোড যোগ বা পরিবর্তন করতে পারেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৭ম মেনু হলো প্লাগিনসমূহ ( Plugins )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* ইনস্টলকৃত ( Installed ) : এই মেনু থেকে আপনি ইনস্টলকৃত প্লাগিনকে সক্রিয় করতে পারবেন , নিষ্ক্রিয় করতে পারবেন এমনকি ইনস্টলকৃত প্লাগিনটিকে মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন প্লাগিন যোগ করতে পারবেন [ বিঃদ্রঃ ফ্রি হোষ্টিংয়ের ক্ষেত্রে এটি কাজ করবে না ]
* সম্পাদক ( Editor ) : এই মেনু থেকে আপনি ইনস্টলকৃত প্লাগিনকে পরিবর্তন করতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৮ম মেনু হলো ব্যবহারকারীগণ ( Users )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* প্রশাশক এবং ব্যবহারকারী ( Authors & Users ) : এই মেনুতে আপনি দেখতে পারবেন কে কে নিবন্ধন করেছে , আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীদের প্রোফাইল , নাম , পদবী পরিবর্তন করতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে আপনি সরাসরি একজন ব্যবহারকারী তৈরী করতে পারবেন
* আপনার প্রোফাইল ( Your Profile ) : এই মেনু থেকে আপনার প্রোফাইল পরিবর্তন করতে পারবেন

ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৯ম মেনু হলে যন্ত্রপাতি ( Tools )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* যন্ত্রপাতি ( Tools ) : এই মেনু থেকে আপনি Turbo: Speed up WordPress এই ফাইলটি ডাউনলোড করে আপনার ব্লগের গতি বাড়াতে পারেন [ বিঃদ্রঃ এই ফাইলটি ডাউনলোড করলে শুধু মাত্র আপনার ব্রাউজিং এর ক্ষেত্রে গতি বাড়বে , আপনার ব্লগ পরিদর্শনকারীদের গতি বাড়বে না ]
* আমদানী ( Import ) : এই মেনু থেকে আপনি নিম্নো লিখিত প্লাটফর্ম থেকে আমদানী করতে পারবেন
Blogger , Blogroll , Blogware , Bunny’s Technorati Tags , Categories and Tags Converter , DotClear , GreyMatter , Jerome’s Keywords , LiveJournal , Movable , RSS , Simple Tagging , Textpattern , Ultimate Tag Warrior , WordPress
* রপ্তানী ( Export ) : এই মেনু থেকে আপনি আপনার পোষ্ট , ক্যাটেগরী , ট্যাগ , মন্তব্য গুলোকে আপনার লোকাল পিসিতে সংরক্ষন করে রাখতে পারবেন
* আপগ্রেট ( Upgrade ) : এই মেনু থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টটিকে আপডেট করতে পারবেন [ বিঃদ্রঃ ফ্রি হোষ্টিংয়ের ক্ষেত্রে এটি কাজ করবে না ]
2825 views
Answered