1 Answers
‘http://www.bcps.org.bd’ ওয়েব সাইটে বাংলাদেশ কিনিক্যাল সাইকোলজি সোসাইটির সদস্য পদের আবেদন করার ফরম দেয়া আছে। এই ফরম ডাউন লোড করে পূরন করে, প্রিন্ট করে, signature করে এরপর বিসিপিএস-এ পূরণকৃত ফরমটি পাঠাতে হবে। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ (কলা ভবনের ৫তলা) হতে Bcps এর কার্যক্রম পরিচালিত হয়। কাজেই সেখানকার কোন শিক্ষকেকের কাছে আবেদন পত্র পাঠানো যেতে পারে। অথবা বিসিপিএস-এর ই-মেইলে [email protected] পূরণকৃত ফরমটি সাইন করে স্ক্যান করে পাঠাতে পারেন। বিসিপিএস-এর Executive কমিটি সভায় সদস্য পদের আবেদন গৃহীত হলে ইসি কমিটি আপনাকে বাৎসরিক নির্ধারিত ফি কত দিতে হবে তা জানাবে। আপনি আবেদনের ফি এবং বাৎসরিক ফি জমা দিয়ে সদস্য হতে পারবেন। উল্লেখ্য বিসিপিএস-এ জেনারেল মেম্বার হতে হলে কিনিক্যাল সাইকোলজিস্ট হতে হবে। তবে বিসিপিএস-এ এফিলিয়েট এবং স্টুডেন্ট মেম্বারশিপের বিধানও আছে। সদস্য পদের শর্ত জানতে চাইলে অনুগ্রহ করে ‘http://www.bcps.org’ সাইটটি হতে বিসিপিএস-এর কনস্টিটিউশন বা গঠনতন্ত্রটি দেখে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy