আমার প্রেমিকার সাথে সেক্স হয় এই মাসের ২ তারিখ সকাল বেলায়। সেক্সের পর ও পিল খায়। সাধারনত ওর মাসিক হয় ১০ তারিখে। কিন্তু এখনও ওর মাসিক শুরু হচ্ছে না। কোন ব্লিডিংও হচ্ছে না। পেটে অনেক ব্যাথা। মাথা ঘুরায়,শরীর খুবই দুর্বল। সমস্যা কি?
1 Answers
সাধারণত পিল খাওয়ার পর মাসিক অনিয়মিত বা দেরি হতে পারে। কিন্তু যেহেতু মাসিক শুরু হওয়ার সময় পার হয়ে গেছে তাই তাড়াতাড়ি প্রেগনেন্সি টেস্ট করা প্রয়োজন। ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে করলে ভুল রেজাল্ট আসার সম্ভাবনা থাকে, সবসময় তা সঠিক হয় না। তাই এসময় ডাক্তার দেখানো সবচাইতে ভাল। আর একেবারেই না পারলে কোনো মানসম্পন্ন ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে নরমাল ব্লাড বা ইউরিন টেস্ট না করে 'বেটা এইচ' টেস্ট করতে চাইবেন। তারাই বলবেন যে সেটি করতে হলে ডাক্তার দেখাতে হবে কিনা। এটি সবচাইতে কার্যকর টেস্ট যা ভাল ডায়াগনোস্টিক সেন্টারের মাইক্রোবায়োলজি বিভাগে করা হয়। এতে পিরিয়ডের পর কত সপ্তাহ গেছে অথবা প্রেগনেন্সি হলে কত সপ্তাহ হয়েছে তা বোঝা যায়। আর ডাক্তার দেখালে তিনিই প্রয়োজনীয় টেস্ট এবং আল্ট্রাসনোগ্রাম করাতে বলবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy